কিংসটাউন
অবয়ব
| কিংসটাউন | |
|---|---|
| শহর এবং রাজধানী | |
কিংস্টাউন, সেন্ট ভিনসেন্ট | |
| ডাকনাম: তোরণের শহর [১] | |
| সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনসে অবস্থান | |
| স্থানাঙ্ক: ১৩°০৫′৩৪″ উত্তর ৬১°০৭′৫৯″ পূর্ব / ১৩.০৯২৮° উত্তর ০৬১.১৩৩০° পূর্ব | |
| দেশ | সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন |
| দ্বীপ | সেন্ট ভিনসেন্ট |
| প্যারিশ | সেন্ট জর্জ |
| প্রতিষ্ঠিত | ১৭২২ |
| জনসংখ্যা (২০১০) | |
| • মোট | ১৬,৫০০[২] |
| সময় অঞ্চল | পূর্ব ক্যারিবীয় সময় অঞ্চল (ইসিটি) (ইউটিসি-৪) |
| এলাকা কোড | ৭৮৪ |
কিংসটাউন হল সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনের রাজধানী, প্রধান বন্দর এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র। ১৬,৫০০ (২০১০) জনসংখ্যার কিংসটাউন হল দেশটির সর্বাধিক জনবহুল জনবসতি। এটি দ্বীপের কৃষি শিল্পের কেন্দ্র এবং পর্যটকদের প্রবেশ বন্দর। শহরটি সেন্ট ভিনসেন্টের দক্ষিণ-পশ্চিম কোণে সেন্ট জর্জের পাশে অবস্থিত।[৩]
ইতিহাস
[সম্পাদনা]
আধুনিক রাজধানী কিংস্টাউন ১৭২২ সালের কিছু পরে ফরাসি বসতি স্থাপনকারীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যদিও সেন্ট ভিনসেন্টের স্বাধীনতার আগে ১৯৬ বছর ব্রিটিশ শাসনে ছিল। [৪]
ধারণা করা হয় ১৭৬৫ সালের দিকে প্রতিষ্ঠিত বোটানিক গার্ডেনস হল পশ্চিম গোলার্ধের অন্যতম প্রাচীন বাগান। আনু. ১৭৯৩ সালে, উইলিয়াম ব্লিগ ব্রেডফ্রুট গাছের বীজ এখানে এনেছিলেন রোপণের জন্য।[৫]
ভূগোল
[সম্পাদনা]শহরটি খাড়া পাহাড় দ্বারা বেষ্টিত। [৬]
দর্শনীয়
[সম্পাদনা]- বোটানিক গার্ডেনস সেন্ট ভিনসেন্ট : কিংসটাউনের উত্তর উপকূলে অবস্থিত উদ্ভিদ উদ্যান। কিংসটাউন, শহরের উত্তর দিকের শার্লট দুর্গ থেকে দেখা যায়। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯০ মিটার (৬২০ ফুট) ওপরে অবস্থিত। [৭]
- সেন্ট জর্জ ক্যাথেড্রাল
- ক্রুজ শিপ বার্থ
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Exploring Kingstown"। discoversvg.com। St. Vincent and the Grenadines Tourism Authority। ২৮ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "St Vincent and the Grenadines"। The Commonwealth। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "About Kingstown (St Vincent and the Grenadines)"। ২৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৭।
- ↑ "History in Kingstown (St Vincent)"। Exploring Tourism। ২৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৭।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।
- ↑ "Introducing Kingstown"। Lonely Planet। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "Attractions:Kingstown"। Frommer's। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৩।