কারাগার (চলচ্চিত্র)
অবয়ব
| কারাগার | |
|---|---|
| পরিচালক | কালাম কায়সার |
| প্রযোজক | ইমরুল শাহেদ |
| রচয়িতা | ওয়াকিল আহমেদ (সংলাপ) |
| চিত্রনাট্যকার | কালাম কায়সার |
| কাহিনিকার | ওয়াকিল আহমেদ |
| শ্রেষ্ঠাংশে |
|
| সুরকার | ফরিদ আহমেদ |
| চিত্রগ্রাহক | সিরাজুল ইসলাম সিরাজ |
| সম্পাদক | আলাউদ্দিন আলাল |
| পরিবেশক | তন্নি তন্ময় কথাচিত্র |
| মুক্তি |
|
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
কারাগার কালাম কায়সার পরিচালিত ২০০৩ সালের বাংলাদেশী মারপিটধর্মী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন ইমরুল শাহেদ এবং পরিবেশনা করে তন্নি তন্ময় কথাচিত্র। এর কাহিনী ও সংলাপ লিখেছেন ওয়াকিল আহমেদ এবং চিত্রনাট্য লিখেছেন কালাম কায়সার। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, পপি, শাহনূর ও ফাহিম।
চলচ্চিত্রটি ২০০৩ সালের ৭ই জানুয়ারি মুক্তি পায়। পপি এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন।[২]
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- ফেরদৌস আহমেদ
- পপি - পারুল
- শাহনূর - ইনস্পেক্টর মাধুরী
- ফাহিম - মুন্না
- প্রবীর মিত্র
- নাসিমা খান
- মিজু আহমেদ
- ডন
- আলেয়া
- পারভিন
- কলি
- রয়েল মানিক
- ব্যানেট
- জামিলুর রহমান শাখা
- কিসমত কামাল
সঙ্গীত
[সম্পাদনা]চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। গীত রচনা করেছেন মনিরুজ্জামান মনির, মিল্টন খন্দকার, কবির বকুল ও সালাম মাহমুদ। গানে কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা, আসিফ আকবর, ডলি সায়ন্তনী, বেবী নাজনীন ও মনির খান। "কেউ বলে পথকলি" গানটির গীত রচনা ও সুর করেছেন ফকির শাহাবুদ্দিন।
গানের তালিকা
[সম্পাদনা]| নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
|---|---|---|---|---|---|
| ১. | "কেউ বলে পথকলি" | ফকির শাহাবুদ্দিন | ফকির শাহাবুদ্দিন | ||
| ২. | "এই জন্মটা একবার" | মনিরুজ্জামান মনির | ফরিদ আহমেদ | আসিফ আকবর ও ডলি সায়ন্তনী | ৪:৪১ |
| ৩. | "দেখ নারে আমারে" | ফরিদ আহমেদ | ডলি সায়ন্তনী | ৩:৫৪ | |
| ৪. | "দিন কেটে যায়" | ফরিদ আহমেদ | মনির খান ও ডলি সায়ন্তনী | ৩:৫৮ |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]| পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
|---|---|---|---|---|
| ২৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী | পপি | বিজয়ী | [৩] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃ. ৬৩২। আইএসবিএন ৯৮৪-৭০১৯৪-০০৪৫-৯।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ শাওন, রাশেদ। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)। এফডিসি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে কারাগার (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে কারাগার