বিষয়বস্তুতে চলুন

কারল শফিদেরস্কি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কারল শফিদেরস্কি
২০১৯ সালে পিএওকের হয়ে শফিদেরস্কি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কারল জেগজ শফিদেরস্কি
জন্ম (1997-01-23) ২৩ জানুয়ারি ১৯৯৭ (বয়স ২৯)
জন্ম স্থান রাভিচ, পোল্যান্ড
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
শার্লট
জার্সি নম্বর ১১
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৩৮, ২৬ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

কারল জেগজ শফিদেরস্কি (পোলীয়: Karol Świderski, পোলীয় উচ্চারণ: [kˈarɔl ɕfidˈɛrski]; জন্ম: ২৩ জানুয়ারি ১৯৯৭; কারল শফিদেরস্কি নামে সুপরিচিত) হলেন একজন পোলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মার্কিন ক্লাব শার্লট এবং পোল্যান্ড জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৪ সালে, শফিদেরস্কি পোল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলের হয়ে পোল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ছয় বছর যাবত পোল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে পোল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; পোল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৮ ম্যাচে ৮টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কারল জেগজ শফিদেরস্কি ১৯৯৭ সালের ২৩শে জানুয়ারি তারিখে পোল্যান্ডের রাভিচে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

শফিদেরস্কি কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১০ই নভেম্বর তারিখে ঘোষিত পোল্যান্ডের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৬ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
পোল্যান্ড২০২১১৪
২০২২
সর্বমোট১৮

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২
  2. "Czesław Michniewicz ogłosił kadrę na mundial w Katarze" [Czesław Michniewicz has announced the team for the World Cup in Qatar] (পোলিশ ভাষায়)। Polish Football Association। ১০ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]