কসবা
| কসবা | |
|---|---|
| শহর | |
কসবা শহরে অবস্থিত উপজেলা পরিষদ মার্কেট | |
কসবা পৌরসভার ওয়ার্ড ও মহল্লাভিত্তিক মানচিত্র | |
| বাংলাদেশে কসবা শহরের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৪৪′৫০″ উত্তর ৯১°০৭′৩৩″ পূর্ব / ২৩.৭৪৭৩০৬° উত্তর ৯১.১২৫৭০৮° পূর্ব | |
| দেশ | |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
| উপজেলা | কসবা উপজেলা |
| শহর প্রতিষ্ঠা | ১৩৩৮ |
| উপজেলা শহর | ১৯৮৪ |
| পৌরশহর | ১৯৯৯ |
| সরকার | |
| • ধরন | পৌরসভা |
| • শাসক | কসবা পৌরসভা |
| • পৌরমেয়র | বর্তমানে অনুপস্থিত [১] |
| আয়তন | |
| • মোট | ১৬.৮৬ বর্গকিমি (৬.৫১ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ৪০,৪১৬ |
| • জনঘনত্ব | ২,৪০০/বর্গকিমি (৬,২০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+৬) |
কসবা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি কসবা উপজেলার সদর। শহরটি ব্রাহ্মণবাড়িয়া জেলার তৃতীয় বৃহত্তম ও কসবা উপজেলার বৃহত্তম এবং প্রধান শহরাঞ্চল। বিভাগীয় শহর চট্টগ্রাম থেকে ২০২.২ কি.মি.[২] এবং জেলা শহর ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩১.২ কি.মি.[৩] দূরত্বে কসবা শহর অবস্থিত ।
জনসংখ্যা
[সম্পাদনা]কসবা শহরের মোট জনসংখ্যা ৪০,৪১৬ জন যার মধ্যে ১৯,৭৪৯ জন পুরুষ এবং ২০,৬৬৭ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ৯৬। শহরে মোট খানা সংখ্যা বা পরিবার রয়েছে ৭৭৫৭ টি।[৪]
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩°৪৪′৫০″ উত্তর ৯১°০৭′৩৩″ পূর্ব / ২৩.৭৪৭৩০৬° উত্তর ৯১.১২৫৭০৮° পূর্ব। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ৯ মিটার।[৫]
প্রশাসন
[সম্পাদনা]১৯৯৯ সালে কসবা শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে কসবা পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ৩৪টি মহল্লায় বিভক্ত । ১৬.৮৬ বর্গ কি.মি. আয়তনের কসবা শহর এলাকাটি কসবা পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[৬]
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]কসবা শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৫৬.০ ভাগ।
হাসপাতাল ও ক্লিনিক
[সম্পাদনা]১. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কসবা
২. পোপীনাথপুর গ্রীন হেলথ হাসপাতাল
৩. সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড, কুটি
৪. বসুন্ধরা ক্লিনিক, কুটি চৌমুহনী
৫. স্কুয়ার হাসপাতাল, কসবা । [৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কসবা পৌরসভার মেয়র"। ১৩ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Distance from Chittagong to kasba"। ২১ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯।
- ↑ "Distance from Brahmanbaria to kasba"। distancesto.com। ৭ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯।
- ↑ "Urban Centers in Bangladesh"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। খণ্ড ভলিউম ৫: Urban Area Rport, ২০১১। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃ. ১৮০। ১১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৯।
- ↑ "Where is Kasba, Bangladesh?"। distancesto.com। ৩১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯।
- ↑ "এক নজরে পৌরসভা"। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯।
- ↑ "Shahpur Afsaruddin High School - Sohopathi | সহপাঠী" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৩।
- ↑ "https://kasba.brahmanbaria.gov.bd/bn/site/page/5mam-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE"। kasba.brahmanbaria.gov.bd (ইংরেজি ভাষায়)। ৪ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৩।
{{ওয়েব উদ্ধৃতি}}:-এ বহিঃসংযোগ (সাহায্য)|শিরোনাম=