কফিল উদ্দিন সোনার
অবয়ব
কফিল উদ্দিন সোনার | |
|---|---|
| নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ১৯৮৮ – ১৯৯০ | |
| পূর্বসূরী | ইমাজ উদ্দিন প্রামাণিক |
| উত্তরসূরী | নাসির উদ্দিন |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৯৪৩/৪৪ চকবালু, কশব, মান্দা, নওগাঁ, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) |
| মৃত্যু | ২৫ অক্টোবর ২০১৯ (বয়স ৭৫) |
| নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশি |
| রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
| পেশা | রাজনীতিবিদ |
কফিল উদ্দিন সোনার একজন বাংলাদেশি রাজনীতিবিদ ছিলেন যিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি একবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]কফিল উদ্দিন নওগাঁ জেলার মান্দা উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত আবুল কাসেম সোনার।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]কফিল উদ্দিন সোনার নওগাঁ জেলা জাতীয় পার্টির সহসভাপতি ছিলেন। তিনি ১৯৮৮ সালে নওগাঁ-৪ সংসদীয় আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[১] ১৯৯১ সালে নওগাঁ-৪ সংসদীয় আসন থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হলেও নির্বাচিত হতে পারেন নি তিনি।
মৃত্যু
[সম্পাদনা]কফিল উদ্দিন সোনার ২০১৯ সালের ২৫ অক্টোবর ৭৫ বছর বয়সে নওগাঁর আরজি নওগাঁ মহল্লার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। www.parliament.gov.bd। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৯।
- ↑ "মান্দায় সাবেক সাংসদ কফিল সোনার আর নেই"। দৈনিক সানশাইন। ২৭ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]