বিষয়বস্তুতে চলুন

এ. কে. এম. সিরাজুল ইসলাম খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এ. কে. এম. সিরাজুল ইসলাম খান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
কাজের মেয়াদ
৮ জুলাই ২০০৬  ২৬ জুলাই ২০০৮
পূর্বসূরীপদ প্রতিষ্ঠিত
উত্তরসূরীআবু হোসেন সিদ্দিক
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু.১৯৪৩
মৃত্যু১৪ ডিসেম্বর ২০১৯ (বয়স ৭৬)
জাতীয়তাবাংলাদেশি

এ. কে. এম. সিরাজুল ইসলাম খান (আনু.১৯৪৩ – ১৪ ডিসেম্বর ২০১৯) বাংলাদেশের একজন শিক্ষায়তনিক ব্যক্তি ও অণুজীব বিজ্ঞানী ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন।[][]

জীবনী

[সম্পাদনা]

এ. কে. এম. সিরাজুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন।[] তিনি সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের চেয়ারম্যান ছিলেন। এছাড়া, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান অনুষদের ডিন ছিলেন। তিনি বাংলাদেশ অনুজীব বিজ্ঞানী সমিতির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[] তিনি ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ২০০৮ সালের ২৬ জুলাই পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[]

এ. কে. এম. সিরাজুল ইসলাম খান ২০১৯ সালের ১৪ ডিসেম্বর ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "জগন্নাথ বিশ্ববিদ্যালয়"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯
  2. "বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন"সমকাল। ১৪ ডিসেম্বর ২০১৯। ১১ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯
  3. 1 2 3 "জবির প্রথম উপাচার্য সিরাজুল ইসলাম খান আর নেই"প্রথম আলো। ১৪ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. 1 2 "জগন্নাথের প্রথম উপাচার্য সিরাজুল ইসলামের মৃত্যু"বিডিনিউজ২৪.কম। ১৪ ডিসেম্বর ২০১৯। ১৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯ {{ওয়েব উদ্ধৃতি}}: |archivedate= এবং |আর্কাইভের-তারিখ= একাধিকবার নির্দিষ্ট করা হয়েছে (সাহায্য); |archiveurl= এবং |আর্কাইভের-ইউআরএল= একাধিকবার নির্দিষ্ট করা হয়েছে (সাহায্য); |url-status= এবং |ইউআরএল-অবস্থা= একাধিকবার নির্দিষ্ট করা হয়েছে (সাহায্য)
  5. "উপাচার্য মহোদয়গণের মেয়াদকাল"জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ৩ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯