বিষয়বস্তুতে চলুন

এলভিশ যাদব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এলভিশ যাদব
২০২৩ সালে এলভিশ যাদব
ব্যক্তিগত তথ্য
জন্মসিদ্ধার্থ যাদব
(1997-09-14) ১৪ সেপ্টেম্বর ১৯৯৭ (বয়স ২৯)
শিক্ষা
  • অ্যামিটি ইন্টারন্যাশনাল স্কুল
  • হংসরাজ কলেজ, দিল্লি
পেশা
ইউটিউব তথ্য
চ্যানেল
কার্যকাল২০১৬–বর্তমান
ধারা
  • কৌতুক
  • বিনোদন
  • ভ্লগ
  • গেমিং
  • রিয়্যাকশন
সদস্য১৫.৭ মিলিয়ন (প্রধান চ্যানেল)
২২ মিলিয়ন (৩টি চ্যানেল মিলিয়ে)
মোট ভিউ১.৫ বিলিয়ন (প্রধান চ্যানেল)
৩ বিলিয়ন (৩টি চ্যানেল মিলিয়ে)
১,০০,০০০ সদস্য ২০১৬
১০,০০,০০০ সদস্য ২০১৮
১,০০,০০,০০০ সদস্য ২০২৩
১ জুন ২০২৫ পর্যন্ত সদস্য এবং মোট ভিউ সংখ্যা হালনাগাদকৃত

এলভিশ যাদব (জন্ম: ১৪ সেপ্টেম্বর ১৯৯৭) একজন ভারতীয় ইউটিউবার, স্ট্রিমার এবং গায়ক। তিনি তার ইউটিউব ভিডিও এবং বিগ বস ওটিটি মৌসুম ২-এর বিজয়ী হওয়ার জন্য পরিচিত।[১]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

এলভিশ যাদব ১৯৯৭ সালের ১৪ সেপ্টেম্বর হরিয়ানার একটি হিন্দু যাদব পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম সিদ্ধার্থ যাদব। তার বাবার নাম রাম অবতার যাদব এবং মায়ের নাম সুষমা যাদব। তিনি গুরুগ্রামের অ্যামিটি ইন্টারন্যাশনাল স্কুলে প্রারম্ভিক পড়াশোনা শেষ করেন এবং দিল্লির হংসরাজ কলেজ থেকে বাণিজ্যে স্নাতক সম্পন্ন করেন।[২]

কর্মজীবন

[সম্পাদনা]

আশীষ চঞ্চলানি ও অমিত ভাদানার দ্বারা অনুপ্রাণিত হয়ে এলভিশ যাদব ২০১৬ সালের ২৯ এপ্রিল তার ইউটিউব ক্যারিয়ার শুরু করেন। তার ৩টি ইউটিউব চ্যানেল রয়েছে, যার মধ্যে প্রধান চ্যানেলে ২০২৪ সালের ফ্রেব্রুয়ারি পর্যন্ত সাবস্ক্রাইবার ১৪.৯ মিলিয়ন এবং ভিউস ১.৩৭ বিলিয়ন। ৩টি চ্যানেল মিলিয়ে মোট সাবস্ক্রাইবার ২২ মিলিয়ন এবং ভিউস ৩ বিলিয়ন।[৩][৪]

২০২৩ সালে তিনি আপাতবাস্তব অনুষ্ঠান বিগ বস ওটিটি'র দ্বিতীয় মৌসুমে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন।

বিতর্ক

[সম্পাদনা]

৩ নভেম্বর ২০২৩-এ, নয়ডা পুলিশ এলভিশ এবং অন্য পাঁচজনের বিরুদ্ধে কোবরা সহ নয়টি বিষাক্ত সাপ পাওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেছিল। এই সাপ এবং সাপের বিষ অবৈধ পার্টিতে ব্যবহার করা হত।[৫] বিজেপি সাংসদ মেনকা গান্ধীর এনজিওর অভিযোগের ভিত্তিতে মামলাটি শুরু করা হয়েছিল, যিনি এলভিশকে সাপের সাথে ভিডিও শুট করার এবং সাপের বিষ ও ওষুধের সাথে অবৈধ পার্টি আয়োজনের অভিযোগ করেছিলেন। পুলিশের একটি গোপন অভিযানে পাঁচজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় যারা এলভিশ যাদবকে মাস্টারমাইন্ড হিসেবে নাম দেয়। পরে, ১৭ মার্চ ২০২৪-এ, যাদব, অন্য পাঁচজনের সাথে, ‘বন্য জীবন (সুরক্ষা) আইন,’ ১৯৭২, এবং রেভ পার্টিতে সাপের বিষের ব্যবস্থা করার জন্য ভারতীয় দণ্ডবিধির ১২০ক (অপরাধী ষড়যন্ত্র) ধারায় গ্রেপ্তার হন।  পরবর্তীকালে, তাদের ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়,[৬] যেখানে যাদব সাপের বিষের ব্যবস্থা করার কথা স্বীকার করেন। ২২ মার্চ ২০২৪ এ এলভিশ-কে গৌতম বুদ্ধ নগর জেলা আদালত জামিন দেয়।[৭]

৮ মার্চ ২০২৪-এ, সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে, এলভিশকে তার বন্ধুদের সাথে গুরগাঁওয়ের একটি পোশাকের দোকানে ইউটিউবার সাগর ঠাকুর (অনলাইনে ম্যাক্সটার্ন নামে পরিচিত) এর সাথে মারামারিতে জড়িয়ে পড়তে দেখা যায়।ইন্ডিয়া টুডে জানিয়েছিল, এই ঘটনার পর তার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। অনলাইনে দুজনের মধ্যে কথা কাটাকাটির জেরে ঘটনাটি ঘটে। এলভিশ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন "ম্যাক্সটার্ন তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছিলেন, এবং ঘটনাটি মুহূর্তের উত্তাপে ঘটেছিল" এবং অভিযোগ করেন যে "ম্যাক্সটার্ন মারামারির জায়গায় ক্যামেরা স্থাপন করেছিলেন, যাতে ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে।"[৮]

৪ মে ২০২৪-এ, ইডি নয়ডা পুলিশের দায়ের করা এফআইআর-এর উপর ভিত্তি করে ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন’ এর অধীনে এলভিশ যাদবের বিরুদ্ধে একটি তদন্ত প্রতিবেদন দায়ের করেছে।[৯]

টেলিভিশন

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা সূত্র
২০২১ এলভিশ যাদব [১০]
২০২২ হাঙ্গামা [১১]
২০২৩ বিগ বস ওটিটি মৌসুম ২ বিজয়ী [১২][১৩]
২০২৪ প্লেগ্রাউন্ড পরামর্শদাতা [১৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Bigg Boss OTT 2 winner Elvish Yadav gets attacked during his recent Vaishnodevi visit; Watch the viral video"। The Times of India। ২৩ ডিসেম্বর ২০২৩। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৪।
  2. ↑ "Who is Elvish Yadav, Bigg Boss winner booked for supplying snake venom; know about his net worth, lifestyle, and more"। Financialexpress (ইংরেজি ভাষায়)। ৪ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৪।
  3. ↑ "Check out 10 most-viewed YouTube videos of Bigg Boss OTT 2 winner Elvish Yadav"। Lifestyle Asia India (ভারতীয় ইংরেজি ভাষায়)। ১৪ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৪।
  4. ↑ "Meet Bigg Boss OTT 2 contestant Elvish Yadav, 25-year-old YouTuber who owns Rs 1.5 crore sportscar, multiple houses"। www.dnaindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৪।
  5. ↑ "Snakes, snake venom at Noida rave, case against Bigg Boss OTT's Elvish Yadav"। India Today (ইংরেজি ভাষায়)। ৩ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৪।
  6. ↑ "Parties in NCR to Goa and Punjab, probe into Elvish Yadav 'snake venom' supply spreads"। The Times of India। ২০ মার্চ ২০২৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৪।
  7. ↑ Desk, India TV News; News, India TV (২২ মার্চ ২০২৪)। "Elvish Yadav, Bigg Boss OTT 2 winner granted bail in snake venom case"। www.indiatvnews.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৪। {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  8. ↑ "Police notice to Elvish Yadav to join probe in YouTuber assault case"। India Today (ইংরেজি ভাষায়)। ১০ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৪।
  9. ↑ "Money laundering case against YouTuber Elvish Yadav in snake-venom-at-rave case"। India Today (ইংরেজি ভাষায়)। ৪ মে ২০২৪। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৪।
  10. ↑ "Elvish Yadav"। Disney+ Hotstar via internet archive (ইংরেজি ভাষায়)। ১৮ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৩।
  11. ↑ Singh, Manish (১৫ মে ২০২১)। "Amazon miniTV, a free streaming service, launched in India"। TechCrunch (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৯ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৩।
  12. ↑ "Bigg Boss OTT 2 : Elvish Yadav Becomes The First Wild Card To Win The Trophy"। NDTV.com। ১৬ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৩।
  13. ↑ "Bigg Boss OTT Season 2 : Watch Bigg Boss OTT All Seasons, Episodes and Videos Online"। jiocinema.com (ইংরেজি ভাষায়)। ৪ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৩।
  14. ↑ IANS (৯ মার্চ ২০২৪)। "Elvish joins 'Playground' Season 3 as mentor, welcomes opportunity to guide in gaming"। The Statesman (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪।

বহিঃসংযোগ

[সম্পাদনা]