বিষয়বস্তুতে চলুন

এর্ডশ সংখ্যা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এর্ডশ সংখ্যা
পল এর্ডশ

এর্ডশ সংখ্যা প্রয়াত গণিতবিদ পল এর্ডশের সম্মানে তৈরি করা একটি সংখ্যা, যা গাণিতিক প্রবন্ধ রচনায় রচয়িতা ও এর্ডশের মধ্যকার "সহযোগিতা-দূরত্ব" নির্দেশ করে।[১][২]

সংজ্ঞা

[সম্পাদনা]

কোন লেখকের এর্ডশ সংখ্যা নিচের পৌনঃপুনিক (recursive) সংজ্ঞার সাহায্যে বের করা হয়:

  • পল এর্ডশের এর্ডশ সংখ্যার মান শূন্য।
  • লেখক "ক"-এর এর্ডশ সংখ্যা হল (১ + "ক"-এর গবেষণাপত্রের সহযোগী লেখকদের মধ্যে যার এর্ডশ সংখ্যা সবচেয়ে কম, তার এর্ডশ সংখ্যা)।

এর্ডশ তার জীবদ্দশায় প্রায় ১৫০০ গাণিতিক প্রবন্ধ লেখেন, যাদের বেশিরভাগেই সহ-রচয়িতা ছিলেন।[৩] এর মধ্যে ৫০৯ জন তার সরাসরি সহযোগী ছিলেন; এঁদের এর্ডশ সংখ্যার মান ১। এর্ডশের সরাসরি সহযোগীদের সাথে (কিন্তু এর্ডশের সাথে নয়) যারা কাজ করে গবেষণাপত্র প্রকাশ করেছেন, তাদের এর্ডশ সংখ্যা ২ (৬,৯৮৪ জন গণিতবিদ), ইত্যাদি। যে লেখকের এর্ডশের সাথে এ ধরনের কোন সহযোগিতার অস্তিত্ব নেই, তার এর্ডশ সংখ্যার মান অসীম।

একবিংশ শতাব্দীর শুরুতে হিসাব করে দেখা গেছে, সব কর্মরত গণিতবিদের মধ্যে যাদের সসীম এর্ডশ সংখ্যা আছে, তাদের এর্ডশ সংখ্যার মান ১৫ পর্যন্ত হতে পারে, যেখানে এর্ডশ সংখ্যার মধ্যমান ৫ ও গড় এর্ডশ সংখ্যার মান ৪.৬৫; সসীম এর্ডশ সংখ্যাবিশিষ্ট প্রায় সবারই একটি এর্ডশ সংখ্যা আছে যার মান ৮-এর কম।[৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ صفری, هادی (২২ আগস্ট ২০২০)। "عدد اردوش و شبکۀ تألیف‌های مشترک: نگاهی به کاربردی از نظریهٔ گراف در علم‌سنجی"। نشریه ریاضی و جامعه (ফার্সি ভাষায়)। ৫ (2)। دانشگاه اصفهان: ৪৭–৫৭। ডিওআই:10.22108/msci.2021.128339.1427। আইএসএসএন 2345-6493। ১১ মে ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬।
  2. ↑ Newman, M. E. (১৬ জানুয়ারি ২০০১)। "The structure of scientific collaboration networks"। Proceedings of the National Academy of Sciences of the United States of America। ৯৮ (2): ৪০৪–৪০৯। ডিওআই:10.1073/pnas.98.2.404। আইএসএসএন 0027-8424। পিএমসি 14598। পিএমআইডি 11149952। ৩০ আগস্ট ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬।
  3. ↑ Batagelj, Vladimir; Mrvar, Andrej (১ মে ২০০০)। "Some analyses of Erdős collaboration graph"। Social Networks। ২২ (2): ১৭৩–১৮৬। ডিওআই:10.1016/S0378-8733(00)00023-X। আইএসএসএন 0378-8733। ১১ ডিসেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬।
  4. ↑ De Castro, Rodrigo; Grossman, Jerrold W. (১ জানুয়ারি ১৯৯৯)। "Famous trails to Paul Erdős"। The Mathematical Intelligencer। ২১ (3): ৫১–৫৩। ডিওআই:10.1007/BF03025416। আইএসএসএন 0343-6993।