একটি রাত
| একটি রাত | |
|---|---|
| পরিচালক | চিত্ত বসু |
| প্রযোজক | এইচ.এন.সি প্রোডাকশন |
| শ্রেষ্ঠাংশে | উত্তম কুমার সুচিত্রা সেন অনুপ কুমার ভানু বন্দ্যোপাধ্যায় |
| সুরকার | অনুপম ঘটক |
| মুক্তি | ১১ মে ১৯৫৬ |
| দেশ | ভারত |
| ভাষা | বাংলা |
একটি রাত হল একটি জনপ্রিয় হাসির বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন চিত্ত বসু[১] এবং হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রযোজনা করেন। বাঙালি উপন্যাসিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ভীমপলশ্রী গল্প অবলম্বনে নির্মিত হয়েছিল। এই চলচ্চিত্রটি ১১ মে ১৯৫৬ সালে এইচ.এন.সি প্রোডাকশন ব্যানারে মুক্তি পেয়েছিল এবং সংগীত পরিচালনা করেছেন অনুপম ঘটক।[২][৩] এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন সুচিত্রা সেন, উত্তম কুমার, অনুপ কুমার, ভানু বন্দ্যোপাধ্যায় এবং তুলসী চক্রবর্তী।[১] নব্বইয়ের দশকে, একই কাহিনীর ভিত্তিতে একটি টেলিভিশন ধারাবাহিক মানুষ প্রকাশিত হয়েছিল।
কাহিনী সংক্ষেপ
[সম্পাদনা]এই ছবিতে দেখানো হয়েছে হঠাৎ করে একটা বিপদের রাতে স্বামী-স্ত্রী না হয়েও কীভাবে ব্যতিক্রমধর্মী সময়টা কাটিয়ে দেয়া যায় বা তার মধ্যে থেকে দর্শক কে ভিন্নধর্মী আনন্দ দান করা যায় তারই বহিঃপ্রকাশ।
এখানে উত্তমকুমারকে দেখা যায় একজন সৎ নিষ্ঠাবান ও আত্মপ্রত্যয়ী পুরুষ হিসাবে। সুচিত্রা সেন নিজেকে প্রকাশ করে অন্য রকম একজন বুদ্ধিমতী, দাম্ভিক, হাসি-খুশি এবং আত্মমর্যাদা সম্পন্ন নারী হিসেবে।
শ্রেষ্ঠাংশে
[সম্পাদনা]- উত্তম কুমার - সুশোভন
- সুচিত্রা সেন - সান্ত্বনা
- তুলসী চক্রবর্তী - গোসাইজি
- ভানু বন্দ্যোপাধ্যায় - চাকু বাবু
- অনুপ কুমার
- শ্যাম লাহা
- কমল মিত্র - শৈল
- জহর রায় - পরশ
- পাহাড়ী সান্যাল - দিগ্বিজয়
- চন্দ্রাবতী দেবী
- সবিতা বসু - অনিতা
- মলিনা দেবী - অনিতার মা
- জীবেন বোস - সদানন্দ বিহারি
- মেনকা দেবী - খ্যান্তো
সঙ্গীত
[সম্পাদনা]| একটি রাত | ||||
|---|---|---|---|---|
| কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
| মুক্তির তারিখ |
| |||
| শব্দধারণের সময় | 1955 | |||
| স্টুডিও | এইচ.এন.সি প্রডাকশন্স | |||
| ঘরানা | ফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক | |||
| দৈর্ঘ্য | ০:০৮:০৮ | |||
| সঙ্গীত প্রকাশনী | অ্যাঞ্জেল ডিজিটাল প্রাইভেট লিমিটেড | |||
| প্রযোজক | হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় | |||
| অনুপম ঘটক কালক্রম | ||||
| ||||
সকল গানের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার; সকল গানের সুরকার অনুপম ঘটক।
| নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
|---|---|---|---|
| ১. | "ও বাঁশি ডাকে" | সন্ধ্যা মুখোপাধ্যায় | ২:২৩ |
| ২. | "কাঁকন বলে শ্রীমতী তবে" | সন্ধ্যা মুখোপাধ্যায় | ২:২৮ |
| ৩. | "প্রদীপের শিখা কেন কাঁপে" | সন্ধ্যা মুখোপাধ্যায় | ৩:১৭ |
| মোট দৈর্ঘ্য: | ০৮:০৮ | ||
প্রতিক্রিয়া
[সম্পাদনা]চলচ্চিত্রটি উত্তম-সুচিত্রা জুটির অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে। এটি বক্স অফিসে ব্যবসায়িকভাবে সফল (হিট) হয় এবং প্রেক্ষাগৃহে একটানা ৫০ দিন চলেছিল। ১৯৭০-এর দশকে যখন এটি পুনরায় মুক্তি পায়, তখনও এটি আবার সাফল্য লাভ করে।
পুনর্নির্মাণ
[সম্পাদনা]১৯৯০-এর দশকে এই একই কাহিনীর ওপর ভিত্তি করে মানুষ নামে একটি বাংলা টেলিভিশন ধারাবাহিক এবং পিছা করো নামে একটি হিন্দি ধারাবাহিক তৈরি করা হয়।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Mukhopadhyay, Suman (১৮ জানুয়ারি ২০১৪)। "Uttam-Suchitra & Us"। The Telegraph। India। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯।
- ↑ "Ekti Raat"। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৮।
- ↑ Harris M. Lentz III। "Obituaries in the Performing Arts, 2014"। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৮।
- ↑ Peechha Karo (Comedy), Shail Chaturvedi, Padma Chavan, Jatin Kanakia, সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২৫
{{citation}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অন্যান্য (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে একটি রাত (ইংরেজি)