শ্যাম লাহা

শ্যাম লাহা (২৬ নভেম্বর ১৯১১- ২৫ অক্টোবর ১৯৭৩) বাংলা ও হিন্দি চলচ্চিত্রের একজন অভিনেতা ছিলেন। তিনি কৌতুক অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। [১]
জীবনী
[সম্পাদনা]শ্যাম লাহা ১৯১১ সালে ব্রিটিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তাঁর আসল নাম কাশীনাথ শীল। লাহা বঙ্গবাসী কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন । [২]
পেশা
[সম্পাদনা]লখনউয়ের বাঙালি ক্লাবের একটি অনুষ্ঠানে অভিনয়ে পাহাড়ি সান্যাল মুগ্ধ হয়ে তাঁকে বাঙালি পরিচালক অভিনেতা প্রমথেশ বড়ুয়ার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। দেবকি বোসের ছবি চণ্ডীদাসে অভিনয় করার পরে লাহা জনপ্রিয় হয়েছিলেন। ১৯৩৪ সালে তিনি প্রথম অ্যানিমেটেড বাংলা চলচ্চিত্র পিয়ার ব্রাদার্সে অভিনয় করেছিলেন।সংগীত পরিচালক রাই চাঁদ বোড়াল লাহার সাথে তাঁর স্বাধীন এমএলবি প্রযোজনা সংস্থা গঠন করেছিলেন। [৩] তিনিবিভিন্ন ছবিতে কৌতুক অভিনেতা হিসেবে কাজ করেছেন। নবদ্বীপ হালদারের সাথে কৌতুক জুটিতে অভিনয় করেছিলেন। [২]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]- পিয়ার ব্রাদার্স
- ভাগ্যচক্র
- ধুপ ছাওন
- পাঞ্জেরী
- ধরতি মাতা
- সেপারা
- জিন্দেগি
- মিলান
- দম্পতি
- সুধারানী
- মরুতীর্থ হিংলাজ
- একটি রাত
- মানিক জোড়া
- সাদ্দাম
- কলো ছায়া
- নৌকাডুবি
- নীলাচলে মহাপ্রভু
- নীরুদাসি
- সাত নাম্বার কায়েদী
- হানাবাড়ী
- উত্তর ফাল্গুনি
- ইন্দ্রাণী (চলচ্চিত্র)
- লক্ষ টাকা
- ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট
- বসন্ত বিলাপ
- দেয়া নেয়া
- সাড়ে চুয়াত্তর
- জমালয়ে জীবন্ত মানুষ
- অ্যান্টনি ফিরিঙ্গি
- শ্রীমান পৃথ্বীরাজ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bhanu Bandyopadhay: A Tribute To The Legendary Comedian In His Birth Anniversary"। ২৬ আগস্ট ২০১৬। ২৭ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮।
- 1 2 "Shriman Prithviraj"। ২১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮।
- ↑ Ashish Rajadhyaksha, Paul Willemen। "Encyclopedia of Indian Cinema"। ২১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে শ্যাম লাহা (ইংরেজি)