ঋতুপর্ণা চাকমা
|
২০২৫ সালে ঋতুপর্ণা | |||||||||||||||||||||||
| ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| পূর্ণ নাম |
ঋতুপর্ণা চাকমা 𑄢𑄨𑄖𑄪𑄛𑄧𑄢𑄴𑄚 𑄌𑄇𑄴𑄟 | ||||||||||||||||||||||
| জন্ম | ৩০ ডিসেম্বর ২০০৩ | ||||||||||||||||||||||
| জন্ম স্থান | কাউখালী, রাঙামাটি, বাংলাদেশ | ||||||||||||||||||||||
| মাঠে অবস্থান | মধ্যভাগের খেলোয়াড় | ||||||||||||||||||||||
| ক্লাবের তথ্য | |||||||||||||||||||||||
বর্তমান দল | রাজশাহী স্টারস এফসি | ||||||||||||||||||||||
| জার্সি নম্বর | ১৭ | ||||||||||||||||||||||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||||||||
| বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||||||||
| ২০২১ | বসুন্ধরা কিংস | ১২ | (৬) | ||||||||||||||||||||
| ২০২৬ | রাজশাহী স্টারস এফসি |
| (**) | ||||||||||||||||||||
| জাতীয় দল‡ | |||||||||||||||||||||||
| ২০১৮–২০২০ | বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ | ||||||||||||||||||||||
| ২০২০–২০২১ | বাংলাদেশ অনূর্ধ্ব-২০ | ৫ | (৩) | ||||||||||||||||||||
| ২০২১– | বাংলাদেশ | ১১ | (২) | ||||||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||||||||
|
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ অনুযায়ী সঠিক। | |||||||||||||||||||||||
ঋতুপর্ণা চাকমা (চাকমা: 𑄢𑄨𑄖𑄪 𑄛𑄧𑄢𑄴𑄚 𑄌𑄋𑄴𑄟; জন্ম: ৩০ ডিসেম্বর ২০০৩) একজন বাংলাদেশী পেশাদার নারী ফুটবল খেলোয়াড়। তিনি বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল ও পারো এফসিতে মধ্যমাঠের খেলোয়াড় বা প্রান্তভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।[১][২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]ঋতুপর্ণা চাকমা ৩০ ডিসেম্বর ২০০৩ সালে রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় জন্মগ্রহণ করেন।[৩][৪] তিনি আদিবাসী চাকমা সম্প্রদায়ের একজন সদস্য।[৫]
তিনি মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। বিদ্যালয়ের একজন শিক্ষক বীরসেন চাকমা তাকে ফুটবলের সাথে পরিচয় করান।[৬] প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালীন সময়েই ২০১২ সালে তিনি ফুটবল খেলা শুরু করেন। ২০১৩ সালে, ১০ বছর বয়সে তিনি তার বিদ্যালয়ের প্রতিনিধি হয়ে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।[৪][৫]
চার বোন ও এক ভাইয়ের মধ্যে ঋতু সবার বড়। তার পিতা ও ছোট ভাইয়ের মৃত্যুর পর, তার মা কালাসোনা চাকমা ও বোনেরা তাকে উৎসাহ প্রদান ও সহযোগিতা করেন।[৭][৫]
ক্লাব ক্যারিয়ার
[সম্পাদনা]২০২৩-২৪ মৌসুমে, ঋতু বাংলাদেশ মহিলা ফুটবল লীগে নাসরিন স্পোটিং ক্লাবে যোগদান করেন।
২০২৪ সালে তিনি ঋণ চুক্তির আওতায় ভূটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এসসিতে যোগ দেন ২০২৪-২৫ এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের জন্য, যেখানে প্রাথমিক পর্বের দুই ম্যাচে একটি গোল করেন।[৮]
২০২৫ সালে তিনি ভূটানের আরেকটি ক্লাব পারো এএফসির সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং প্রথম দুটি ম্যাচে চারটি গোল করেন।[৯] বর্তমানে তিনি নারী ফুটবল লীগের দলরাজশাহী স্টারস এফসি এ খেলছেন।
আন্তর্জাতিক ক্যারিয়ার
[সম্পাদনা]২০১৯ সালে ঋতুপর্ণা চাকমা বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলে প্রথমবারের মতো সিনিয়র হিসেবে অভিষিক্ত হন।[১০]
২০২১ সালের ডিসেম্বরে, ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ শিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া গোল করেন।[১১] প্রথমার্ধ ৩-০ এগিয়ে শেষ করে, তহুরা খাতুন এবং শাহেদা আক্তার রিপা বাংলাদেশের পক্ষে দুটি করে শট করেন, যেখানে ঋতুপর্ণা চাকমা এবং অধিনায়ক মারিয়া মান্ডা একটি করে গোল করেন।[১১] পরের বছর তিনি ২০২২ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নেন, যেখানে বাংলাদেশ প্রথমবারের মত শিরোপা জয় করে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল কাঠমান্ডুতে। এ সময় তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেও খেলেন এবং এক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুই গোল করেন।[১২][১৩]
তিনি ২০২২ এবং ২০২৪ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপে বিজয়ী দলের সদস্য ছিলেন।[১৪][১৫]
৩০ অক্টোবর ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে জয়সূচক গোল করেন ঋতুপর্ণা চাকমা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করেন।[১৬] পরের মাসে তিনি ইউরোপিয়ান ক্লাব, উত্তর মেসিডোনিয়ার ব্রেরা টিভেরিজা থেকে প্রস্তাব পান।[১৭][১৮]
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে ২৯ জুন ২০২৫ সালে বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের ৭-০ গোলে জয়ের ম্যাচে ঋতুপর্ণা চাকমা গোল করেন।[১৯] ২ জুলাই ২০২৫ সালে ইয়াঙ্গুনে মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে তিনি দুটি গোল করেন, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে যোগ্যতা অর্জনে সহায়তা করে।[২০][২১]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]২০২২ সালের জুন মাসে, ঋতুপর্ণা চাকমার ভাই পার্বন চাকমা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। ঋতু তার ভাইয়ের উদ্দেশ্যে নিজের একটি গোল উৎসর্গ করেন।[২২]
ক্যারিয়ার পরিসংখ্যান
[সম্পাদনা]স্কোর ও ফলাফল প্রথমে বাংলাদেশের গোলসংখ্যা তালিকাভুক্ত করে, স্কোর কলাম ঋতুপর্ণা চাকমার করা প্রতিটি গোলের পরে স্কোর নির্দেশ করে।
পুরষ্কার
[সম্পাদনা]নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ লাভ করেন। [২৩]

তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Ritu Porna Chakma – Soccer player profile & career statistics – Global Sports Archive"। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২২।
- ↑ "SAFF U-19 Women's: Bangladesh crush Sri Lanka 12–0 to face India in the final"। ২০ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২২।
- ↑ Shifat, Lincoln (১০ আগস্ট ২০২৪)। "Ritu Porna Chakma Biography, Age, Religion, Height, Pic, FB"। জিটিভি লাইভ। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৫।
- 1 2 "Ritu Porna Chakma: The Heroine behind Bangladesh's Historic Performance in the 2026 AFC Women's Asian Cup qualification"। UNB। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৫।
- 1 2 3 "The Heroine behind Bangladesh's Historic Performance in the AFC Women's Asian Cup Qualification 2025"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৫।
- ↑ Basher, Naziba (১ ডিসেম্বর ২০২৪)। "Breaking Barriers: Women athletes leading the fight for change"। The Daily Star। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৫।
- ↑ Rahman, Anisur (৮ মার্চ ২০২২)। "Football keeps Ritu's family moving"। The Daily Star। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৫।
- ↑ "Ritu Porna strikes but RTC go down"। The Daily Star। ২৫ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৫।
- ↑ ""My goal this season is to help Paro FC win the championship""। Kuensel। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৫।
- ↑ "A big match player from the hills"। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৫।
- 1 2 "শ্রীলঙ্কার জালে ১২ গোল, ফাইনালে বাংলাদেশ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Bangladesh beat Sri Lanka 12–0 to reach final"। jagonews24.com। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২২।
- ↑ "Bangladesh U-19 girls thrash Sri Lanka 12–0"। প্রথম আলো। বাংলাদেশ সংবাদ সংস্থা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২২।
- ↑ "Ritu dedicates goal to brother"। The Daily Star। ১১ সেপ্টেম্বর ২০২২। ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Bangladesh women retain SAFF glory"। The Daily Star। ৩০ অক্টোবর ২০২৪।
- ↑ "Ritu Porna silences 15,000 Nepal fans as Bengal Tigresses clinch back-to-back SAFF titles"। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৫।
- ↑ "Sabina, Ritu Porna get North Macedonian club offer -"। The Daily Observer। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৫।
- ↑ "Sabina, Ritu Porna get offer from North Macedonian club"। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৫।
- ↑ "Bangladesh women crush Bahrain 7-0 in Yangon"। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৫।
- ↑ "Bangladesh now have a chance to qualify for the World Cup"। The Business Standard। ৩ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৫।
- ↑ "Ritu Porna Chakma: The Heroine behind Bangladesh's Historic Performance in the 2026 AFC Women's Asian Cup qualification"। UNB। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৫।
- ↑ "Ritu Porna wants to heal the wounds of brother's demise with football"। Prothom Alo (English)। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৫।
- ↑ "রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী"। প্রথম আলো। ৭ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশী ফুটবলারের জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- বাংলাদেশী ফুটবল জীবনী অসম্পূর্ণ
- ২০০৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- বাংলাদেশের আন্তর্জাতিক নারী ফুটবলার
- রাঙ্গামাটি জেলার ব্যক্তি
- নারী ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- বসুন্ধরা কিংসের ফুটবলার
- বাংলাদেশী নারী ফুটবলার
- চাকমা ব্যক্তি
- বাংলাদেশী বৌদ্ধ
- চট্টগ্রাম বিভাগের ক্রীড়াবিদ
- ২১শ শতাব্দীর বাংলাদেশী নারী ক্রীড়াবিদ
- ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপ
- ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের খেলোয়াড়