উমিয়াম হ্রদ
| উমিয়াম হ্রদ | |
|---|---|
| অবস্থান | মেঘালয় |
| স্থানাঙ্ক | ২৫°৩৯′১২″ উত্তর ৯১°৫৩′০৩″ পূর্ব / ২৫.৬৫৩২° উত্তর ৯১.৮৮৪৩° পূর্ব |
| ধরন | জলাধার |
| অববাহিকা | ২২০ কিমি২ (৮৫ মা২) |
| অববাহিকার দেশসমূহ | |
| জনবসতি | শীলং |
উমিয়াম হ্রদ (অন্য নাম বরাপানী হ্রদ) ভারতের মেঘালয় রাজ্যের শিলং নগরের ১৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এক জলাধার। ১৯৬০-র দশকে উমিয়াম নদীতে বাঁধ দিয়ে এর সৃষ্টি করা হয়েছিল। হ্রদ এবং বাঁধের অববাহিকা অঞ্চল প্রায় ২২০ বর্গ কিলোমিটার বিস্তৃত।
ইতিহাস
[সম্পাদনা]হ্রদটিকে আবদ্ধ করা উমিয়াম বাঁধ ১৯৬০-র দশকে আসাম রাজ্যিক বিদ্যুৎ পরিষদ তৈরি করেছিলেন। হ্রদটি সৃষ্টির উদ্দেশ্য ছিল জলবৈদ্যুতিক শক্তির উৎপাদন। হ্রদটির উত্তরে থাকা উমিয়াম স্টেজ I পাওয়ারহাউজে চারটি 9-MW টার্বাইন জেনারেটর আছে যেখানে ১৯৬৫ সালে ব্যবসায়িক উৎপাদন আরম্ভ হয়। উমিয়াম স্টেজ I উত্তর-পূর্ব ভারতে অনুমোদিত প্রথম জলাধার জলবিদ্যুৎ প্রকল্প। পরে উমিয়াম প্রকল্পের এবং তিনটি পর্যায় নিচের অঞ্চলে তৈরি হয়।[১]
পর্যটনস্থল
[সম্পাদনা]মেঘালয়ে উলিয়াম হ্রদ এক অন্যতম পর্যটনস্থল। পর্যটকরা কায়াকিং, বাটার সাইক্লিং, স্কুটিং, নৌকা চালানো ইত্যাদির জন্য এখানে ভিড় করেন।
চিত্রশালা
[সম্পাদনা]
- রাস্তার পাশ থেকে উমিয়াম হ্রদের দৃশ্য
- উমিয়াম হ্রদের দৃশ্য
- উমিয়াম হ্রদের দৃশ্য
- উমিয়াম হ্রদের দৃশ্য
- উমিয়াম হ্রদে সূর্যাস্ত
- উমিয়াম হ্রদের দৃশ্য
- মনোরম উমিয়াম হ্রদ
- উমিয়াম হ্রদের তীরে নৌকা
- উমিয়াম হ্রদের দৃশ্য
- উমিয়াম হ্রদের প্যানোরামিক দৃশ্য
বাস্তুসংস্থানের উপর প্রভাব
[সম্পাদনা]বিদ্যুৎ উৎপাদনের জন্য জল সংরক্ষণ ছাড়াও, হ্রদটি ক্ষুদ্র, মধ্যম ও বৃহৎ তিন স্তরেই বিভিন্ন ধরনের বাস্তুতান্ত্রিক পরিষেবা প্রদান করে। নিম্নপ্রবাহে সেচ, মৎস্যচাষ এবং পানীয় জলের জোগান স্থানীয় মানুষের বিভিন্ন প্রয়োজন পূরণ করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।