উত্তুরে খুন্তেহাঁস
| উত্তুরে খুন্তেহাঁস Anas clypeata | |
|---|---|
| পুরুষ | |
| স্ত্রী | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | প্রাণীজগৎ |
| পর্ব: | কর্ডাটা |
| শ্রেণী: | পক্ষী |
| বর্গ: | আন্সেরিফর্মিস |
| পরিবার: | অ্যানাটিডি |
| উপপরিবার: | Anatinae |
| গণ: | অ্যানাস (বিতর্কিত) |
| প্রজাতি: | A. clypeata |
| দ্বিপদী নাম | |
| Anas clypeata লিনিয়াস, ১৭৫৮ | |
| ইউরোপীয় বিস্তৃতি টিয়ে: গ্রীষ্মকালীন নীল: শীতকালীন গাঢ় সবুজ: সারা বছর | |
| প্রতিশব্দ | |
|
Spatula clypeata | |

উত্তুরে খুন্তেহাঁস (বৈজ্ঞানিক নাম: Anas clypeata) বা পান্তামুখি হাঁস Anatidae (অ্যানাটিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Anas (অ্যানাস) গণের অন্তর্ভুক্ত এক প্রজাতির হাঁস।[২][৩] চওড়া বিশেষ আকৃতির ঠোট দেখে খুব সহজে এদের শনাক্ত করা যায়। পাখিটি অ্যান্টার্কটিকা ছাড়া সারা বিশ্বের সব মহাদেশে দেখা যায়। ইউরোপের উত্তরাঞ্চল, এশিয়া ও উত্তর আমেরিকার অধিকাংশ অঞ্চল জুড়ে এরা প্রজনন করে।[৪] এছাড়া শীতকালে ইউরোপের দক্ষিণাঞ্চল, আফ্রিকা, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলে এরা পরিযায়ী হিসেবে আসে। অস্ট্রেলিয়ায় এরা অনিয়মিত।[৫][৬] উত্তুরে খুন্তেহাঁসের বৈজ্ঞানিক নামের অর্থ বর্মধারী হাঁস (লাতিন: anas = হাঁস, clypeatus = বর্মধারী)।[৩] সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এরা বিস্তৃত, প্রায় ২ কোটি ৮ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস।[৭] বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমছে, তবে এখনও আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[১] বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটিকে সংরক্ষিত ঘোষণা করা হয় নি।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "'"। The IUCN Red List of Threatened Species। ২৫ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৩।
- ↑ রেজা খান (২০০৮)। বাংলাদেশের পাখি। ঢাকা: বাংলা একাডেমী। পৃ. ১১৫। আইএসবিএন ৯৮৪০৭৪৬৯০১।
- 1 2 3 জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.) (২০০৯)। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: পাখি, খণ্ড: ২৬। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃ. ২৩–৪।
{{বই উদ্ধৃতি}}:|লেখক=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ Clements, James, (2007) The Clements Checklist of the Birds of the World, Cornell University Press, Ithaca
- ↑ Dunn, J. & Alderfer, J. (2006) National Geographic Field Guide to the Birds of North America 5th Ed.
- ↑ Floyd, T (2008) Smithsonian Field Guide to the Birds of North America Harper Collins, NY
- ↑ "Anas clypeata"। BirdLife International। ৩০ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- উত্তুরে খুন্তেহাঁস বিষয়ক আরও তথ্য, Cornell Lab of Ornithology
- উত্তুরে খুন্তেহাঁস, USGS Patuxent Bird Identification InfoCenter
- Massachusetts Breeding Bird Atlas
- Northern Shoveler ভিডিও, আলোকচিত্র ও ডাক, the Internet Bird Collection
- উত্তুরে খুন্তেহাঁস, the Birds of India.
- আইইউসিএন লাল তালিকার ন্যূনতম উদ্বেগজনক প্রজাতি
- অ্যানাস
- এশিয়ার পাখি
- বাংলাদেশের পাখি
- ভারতের পাখি
- নেপালের পাখি
- ভুটানের পাখি
- শ্রীলঙ্কার পাখি
- পাকিস্তানের পাখি
- মালদ্বীপের পাখি
- মিয়ানমারের পাখি
- থাইল্যান্ডের পাখি
- মালয়েশিয়ার পাখি
- সিঙ্গাপুরের পাখি
- কম্বোডিয়ার পাখি
- লাওসের পাখি
- ভিয়েতনামের পাখি
- ফিলিপাইনের পাখি
- চীনের পাখি
- হাঁস
- ১৭৫৮-এ বর্ণিত পাখি
- কার্ল লিনিয়াস কর্তৃক নামকরণকৃত প্রাণীর ট্যাক্সা
- ডোমিনিকান প্রজাতন্ত্রের পাখি
- হাইতির পাখি