উত্তর ও মধ্য আন্দামান জেলা
উত্তর ও মধ্য আন্দামান জেলা হল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তিনটি জেলার অন্যতম। এটি বঙ্গোপসাগরে অবস্থিত। মায়াবন্দর এই জেলার সদর শহর। জেলার মোট আয়তন ৩২৫১.৮৫ বর্গ কিলোমিটার।
ইতিহাস
[সম্পাদনা]২০০৬ সালের ১৮ অগস্ট সাবেক আন্দামান জেলা ভেঙে এই জেলা গঠিত হয়।[১] সাবেক মায়াবন্দর মহকুমার সব কটি পঞ্চায়েত সমিতি এই জেলার অন্তর্ভুক্ত হয়েছে।৩,২২৭ বর্গকিলোমিটার (১,২৪৬ বর্গমাইল),[২] এটি রাশিয়ার ইটরুপ দ্বীপের সম আয়তনবিশিষ্ট।
ভূগোল
[সম্পাদনা]উত্তর ও মধ্য আন্দামান জেলার মোট আয়তন ৩,২২৭ বর্গকিলোমিটার (১,২৪৬ বর্গমাইল),[২] এটি রাশিয়ার ইটরুপ দ্বীপের সম আয়তনবিশিষ্ট।[৩]
জনপরিসংখ্যান
[সম্পাদনা]ভারতের ২০১১ সালের জনগণনা অনুসারে, উত্তর ও মধ্য আন্দামান জেলার জনসংখ্যা ১০৫,৫৩৯।[৪] এই জনসংখ্যা টোঙ্গা রাষ্ট্রের জনসংখ্যার প্রায় সমান।[৫] ভারতের ৬৪০টি জেলার মধ্যে এই জেলার স্থান ৬১৪তম।[৪] জেলার জনঘনত্ব ৩২ জন প্রতি বর্গকিলোমিটার (৮৩ জন/বর্গমাইল) .[৪] জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯২৫ জন নারী।[৪] ২০০১-২০১১ দশকে এই জেলার জনসংখ্যার বৃদ্ধির হার -০.০৭%।[৪] এই জেলার সাক্ষরতার হার ৮৪.২৫%।[৪]
এই জেলার অধিকাংশ অধিবাসী বাঙালি।
ভাষা
[সম্পাদনা]উত্তর ও মধ্য আন্দামান জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -
অর্থনীতি
[সম্পাদনা]২০১০ সালের হিসেব অনুসারে, জেলার প্রধান কৃষিজ ফসল হল ধান (৬৫০০ হেক্টর), নারকেল (৩৬০০ হেক্টর), রবি শস্য (২৯০০ হেক্টর), সুপারি (১৩০০ হেক্টর) ও কলা (৬৫০ হেক্টর)।[৭]
বিভাগ
[সম্পাদনা]এই জেলায় তিনটি পঞ্চায়েত সমিতি আছে - দিগলিপুর, মায়াবন্দর ও রঙ্গত।
পাদটীকা
[সম্পাদনা]- ↑ Law, Gwillim (২৫ সেপ্টেম্বর ২০১১)। "Districts of India"। Statoids। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
- 1 2 Srivastava, Dayawanti et al. (ed.) (২০১০)। "States and Union Territories: Andaman Islands: Government"। India 2010: A Reference Annual (54th সংস্করণ)। New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India। পৃ. ১২০৮। আইএসবিএন ৯৭৮-৮১-২৩০-১৬১৭-৭। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
{{বই উদ্ধৃতি}}:|শেষাংশ1=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "Island Directory Tables: Islands by Land Area"। United Nations Environment Program। ১৮ ফেব্রুয়ারি ১৯৯৮। ১ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
Iturup (Etorofu) 3,238km2
- 1 2 3 4 5 6 "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১।
Tonga 105,916 July 2011 est.
{{ওয়েব উদ্ধৃতি}}:|উক্তি=এর 6 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য) - ↑ http://www.censusindia.gov.in/2011census/C-16.html
- ↑ Government of India (2011), Andaman and Nicobar Islands Statistical Hand-Book - North and Middle Andaman, 2007-08 To 2009-10[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]