উইকিপিডিয়া:বিভিন্ন হিন্দি নাম ও তাদের প্রতিবর্ণীকৃত বাংলা বানান
অবয়ব
এই প্রকল্পপাতায় হিন্দি ব্যক্তি ও স্থাননামের প্রতিবর্ণীকরণের উদাহরণ দেওয়া হয়েছে। উক্ত ভাষা থেকে প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে প্রমিত বাংলা বানানের নিয়ম ও বাংলা ভাষায় হিন্দি শব্দের প্রতিবর্ণীকরণের নিয়ম মানা হয়েছে।
হিন্দি ভাষা ও উপভাষার নাম
[সম্পাদনা]| দেবনাগরী লিপি | ধ্বনিগত বানান | সহজবোধ্য বাংলা বানান | মন্তব্য |
|---|---|---|---|
| हिन्दी | হিন্দী | হিন্দি | দেবনাগরী থেকে বাংলা লিপিতে হুবহু লিপ্যন্তর করলে উক্ত শব্দের বাংলা রূপ হিন্দী হওয়া উচিত। তবে প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী উইকিপিডিয়ায় "হিন্দি" বানানকে গ্রহণ করা হয়েছে। |
| अंगिका | অংগিকা | অঙ্গিকা | এখানে অনুস্বারের উচ্চারণ ঙ-এর মতো। |
| अवधी | অৱধী | অওয়ধি | নির্ভরযোগ্য উৎসের ভিত্তিতে উইকিপিডিয়ায় "অবধি" নামকে গ্রহণ করা হয়েছে। |
| कन्नौजी/कनौजी/कनउजी | কন্নজী/কনজী/কনউজী | কন্নজি/কনজি/কনউজি | নির্ভরযোগ্য উৎসের ভিত্তিতে উইকিপিডিয়ায় "কনৌজি" নামকে গ্রহণ করা হয়েছে। |
| कोसला | কোসলা | কোসলা | |
| खोरटा | খোরটা | খোরটা | |
| छत्तीसगढ़ी | ছত্তীসগঢ়ী | ছত্তিসগঢ়ি | নির্ভরযোগ্য উৎসের ভিত্তিতে উইকিপিডিয়ায় "ছত্তিশগড়ি" নামকে গ্রহণ করা হয়েছে। |
| थारु दांगौरा | থারু দাংগরা | থারু দাঙ্গরা | এখানে অনুস্বারের উচ্চারণ ঙ-এর মতো। |
| थारु राना | থারু রানা | থারু রানা | |
| नागपुरिया | নাগপুরিয়া | নাগপুরিয়া | |
| भोजपुरी | ভোজপুরী | ভোজপুরি | এখানে "ई" প্রত্যয়ের মাধ্যমে "भोजपुर" শব্দের বিশেষণ বোঝানো হয়েছে। |
| बघेली/बाघेली | বঘেলী/বাঘেলী | বঘেলি/বাঘেলি | নির্ভরযোগ্য উৎসের ভিত্তিতে উইকিপিডিয়ায় "বাঘেলি" নামকে গ্রহণ করা হয়েছে। |
| बज्जिका | বজ্জিকা | বজ্জিকা | |
| ब्रज भाषा/ब्रज भाखा | ব্রজ্ ভাষা/ব্রজ্ ভাখা | ব্রজ ভাষা/ব্রজ ভাখা | নির্ভরযোগ্য উৎসের ভিত্তিতে উইকিপিডিয়ায় "ব্রজ ভাষা" নামকে গ্রহণ করা হয়েছে। |
| बुन्देली/बुंदेली | বুন্দেলী | বুন্দেলি | এখানে অনুস্বারের উচ্চারণ ন-এর মতো। |
| मगधी | মগধী | মগধি | |
| मगही | মগহী | মগহি | |
| सादरी | সাদরী | সাদরি | |
| हरियाणवी/हरयाणवी | হরিয়াণ্ৱী/হরয়াণ্ৱী | হরিয়ানওয়ি/হরয়ানওয়ি | নির্ভরযোগ্য উৎসের ভিত্তিতে উইকিপিডিয়ায় "হরিয়ানভি" বানানকে গ্রহণ করা হয়েছে। |
ভারতের বিভিন্ন হিন্দিভাষী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল
[সম্পাদনা]| দেবনাগরী লিপি | ধ্বনিগত বানান | সহজবোধ্য বাংলা বানান | মন্তব্য |
|---|---|---|---|
| उत्तर प्रदेश | উত্তর্ প্রদেশ্ | উত্তর প্রদেশ | উইকিপিডিয়ায় "উত্তরপ্রদেশ" নামটি গৃহীত হয়েছে। |
| उत्तराखंड | উত্তরাখণ্ড্ | উত্তরাখণ্ড | "খণ্ড" প্রত্যয়টি তৎসম হওয়ায় উইকিপিডিয়ায় "উত্তরাখন্ড" নামটি গৃহীত হয়নি। |
| छत्तीसगढ़ | ছত্তীস্গঢ় | ছত্তিসগঢ় | উইকিপিডিয়ায় "ছত্তিশগড়" নামটি গৃহীত হয়েছে। |
| झारखंड | ঝার্খণ্ড্ | ঝারখণ্ড | উইকিপিডিয়ায় "ঝাড়খণ্ড" নামটি গৃহীত হয়েছে। |
| दिल्ली | দিল্লী | দিল্লি | |
| बिहार | বিহার্ | বিহার | |
| मध्य प्रदेश | মধ্য় প্রদেশ্ | মধ্য প্রদেশ | উইকিপিডিয়ায় "মধ্যপ্রদেশ" নামটি গৃহীত হয়েছে। |
| রাজস্থান | রাজস্থান্ | রাজস্থান | |
| हरियाणा | হরিয়াণা | হরিয়ানা | |
| हिमाचल प्रदेश | হিমাচল্ প্রদেশ্ | হিমাচল প্রদেশ |
ভারতের বিভিন্ন হিন্দিভাষী জেলা
[সম্পাদনা]উত্তরপ্রদেশ
[সম্পাদনা]| দেবনাগরী লিপি | ধ্বনিগত বানান | সহজবোধ্য বাংলা বানান | মন্তব্য |
|---|---|---|---|
| अंबेडकर नगर | অম্বেড্কর্ নগর্ | অম্বেডকর নগর | উইকিপিডিয়ায় "আম্বেদকর নগর" নামটি গৃহীত হয়েছে। |
| अमेठी | অমেঠী | অমেঠি | উইকিপিডিয়ায় "আমেঠি" নামটি গৃহীত হয়েছে। |
| अयोध्या | অয়োধ্য়া | অযোধ্যা | |
| अलीगढ़ | অলীগঢ়্ | অলিগঢ় | উইকিপিডিয়ায় "আলিগড়" নামটি গৃহীত হয়েছে। |
| आगरा | আগ্রা | আগরা | উইকিপিডিয়ায় "আগ্রা" নামটি গৃহীত হয়েছে। |
| आज़मगढ़ | আজ়ম্গঢ়্ | আজমগঢ় | উইকিপিডিয়ায় "আজমগড়" নামটি গৃহীত হয়েছে। |
| एटा | এটা | এটা | |
| कासगंज | কাস্গঞ্জ্ | কাসগঞ্জ | উইকিপিডিয়ায় "কাশগঞ্জ" নামটি গৃহীত হয়েছে। |
| ग़ाज़ीपुर | গ়াজ়ীপুর্ | গাজিপুর | |
| ग़ाज़ियाबाद | গ়াজ়িয়াবাদ্ | গাজিয়াবাদ | |
| गौतम बुद्ध नगर | গতম্ বুদ্ধ্ নগর্ | গৌতম বুদ্ধ নগর | |
| झांसी | ঝাঁসী | ঝাঁসি | |
| प्रयागराज | প্রয়াগ্রাজ্ | প্রয়াগরাজ | |
| फ़र्रूख़ाबाद | ফ়র্রূখ়াবাদ্ | ফর্রুখাবাদ | উইকিপিডিয়ায় "ফারুখাবাদ" নামটি গৃহীত হয়েছে। |
| फ़तेहपुर | ফ়তেহ্পুর্ | ফতেহপুর | |
| फ़िरोज़ाबाद | ফ়িরোজ়াবাদ্ | ফিরোজাবাদ | |
| बरेली | বরেলী | বরেলি | উইকিপিডিয়ায় "বেরেলি" নামটি গৃহীত হয়েছে। |
| बाराबंकी | বারাবঁকী | বারাবঁকি | উইকিপিডিয়ায় "বারাবাঁকি" নামটি গৃহীত হয়েছে। |
| बुलंदशहर | বুলন্দ্শহর্ | বুলন্দশহর | |
| मथुरा | মথুরা | মথুরা | |
| मिर्ज़ापुर | মির্জ়াপুর | মির্জাপুর | |
| मुज़फ़्फ़रनगर | মুজ়ফ়্ফ়র্নগর্ | মুজফফরনগর | উইকিপিডিয়ায় "মজঃফরনগর" নামটি গৃহীত হয়েছে। |
| मेरठ | মেরঠ্ | মেরঠ | উইকিপিডিয়ায় "মিরাট" নামটি গৃহীত হয়েছে। |
| रामपुर | রাম্পুর্ | রামপুর | |
| रायबरेली | রায়্বরেলী | রায়বরেলি | উইকিপিডিয়ায় "রায়বেরেলি" নামটি গৃহীত হয়েছে। |
| लखनऊ | লখ্নঊ | লখনউ | |
| ललितपुर | ললিৎপুর্ | ললিতপুর | |
| वाराणसी | ৱারাণসী | বারাণসী | |
| सुल्तानपुर | সুল্তান্পুর্ | সুলতানপুর | |
| हाथरस | হাথ্রস্ | হাথরস | |
| हापुड़ | হাপুড়্ | হাপুড় |
সংস্কৃতি
[সম্পাদনা]বলিউড
[সম্পাদনা]- बॉलीवुड - বলিউড
বলিউডের ব্যক্তিত্ব
[সম্পাদনা]- दादासाहेब फाळके - দাদাসাহেব ফালকে
- पृथ्वीराज कपूर - পৃথ্বিরাজ কপুর
- सलमान खान - সলমান খান