বিষয়বস্তুতে চলুন

ইসলামিক সলিডারিটি স্পোর্টস অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসলামিক সলিডারিটি স্পোর্টস অ্যাসোসিয়েশন
الاتحاد الرياضي للتضامن الاسلامي
সংক্ষেপেআইএসএসএ
গঠিত মে ১৯৮৫; ৪০ বছর আগে (1985-05-08)
ধরনক্রীড়া সংস্থা
সদরদপ্তররিয়াদ, সৌদি আরব সৌদি আরব
সদস্যপদ
৫৭টি দেশ
দাপ্তরিক ভাষা
আরবি, ইংরেজি ও ফরাসি
সভাপতি
আবদুলআজিজ বিন তুর্কি আল সৌদ সৌদি আরব
১ম সহ-সভাপতি
হামাদ কালকাবা মালবৌম ক্যামেরুন
মহাসচিব
নাসের আয়মান মাজালি জর্ডান
প্রধান প্রতিষ্ঠান
ইসলামি সহযোগিতা সংস্থা
ওয়েবসাইটissa.sport
প্রাক্তন নাম
ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন

ইসলামিক সলিডারিটি স্পোর্টস অ্যাসোসিয়েশন হল ইসলামিক সলিডারিটি গেমস নিয়ন্ত্রণ ও পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষ। এটি সৌদি আরবের রিয়াদ ভিত্তিক এক‌টি বেসরকারি, অলাভজনক ক্রীড়া প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য হল ইসলামী দেশগুলোর মধ্যে ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা। এর বর্তমান প্রেসিডেন্ট হলেন সৌদি আরবের যুবরাজ আবদুলআজিজ বিন তুর্কি আল সৌদ[]

ইতিহাস

[সম্পাদনা]
পূর্ববর্তী লোগো

১৯৮১ সালে মক্কা ও তায়েফে অনুষ্ঠিত ইসলামী সম্মেলন সংস্থার তৃতীয় ইসলামিক সামিট কনফারেন্সে, ওআইসির সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা ও সংহতি প্রতিষ্ঠার লক্ষে মুসলিম বিশ্বের নেতারা ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন প্রতিষ্ঠার প্রস্তাব গ্রহণ করে। ১৯৮৫ সালে সৌদি আরবের যুব কল্যাণ বিভাগের প্রধান ফয়সাল বিন ফাহদ বিন আব্দুল আজিজ আল সউদের উদ্যোগে ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন প্রতিষ্ঠার জন্য ওআইসিভুক্ত দেশসমূহের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধানদের সৌদি আরবে আমন্ত্রণ জানানো হয়। ৩৪টি মুসলিম দেশের প্রতিনিধিরা এই সমাবেশে উপস্থিত ছিলেন এবং আইএসএসএফ নীতিমালার অনুমোদন দিয়েছিলেন। ২০০৫ সালে এটি প্রথমবারের মতো ইসলামিক সলিডারিটি গেমসের আয়োজন করে। ২০২৩ সালে সংস্থাটির নাম পরিবর্তন করে ইসলামিক সলিডারিটি স্পোর্টস অ্যাসোসিয়েশন রাখা হয়।

সদস্য

[সম্পাদনা]
আইএসএসএ-এর সদস্য রাষ্ট্রসমূহ

আফ্রিকা

[সম্পাদনা]

এশিয়া

[সম্পাদনা]

ইউরোপ

[সম্পাদনা]

আমেরিকা

[সম্পাদনা]


কমিটি

[সম্পাদনা]
পদবিনামদেশ
প্রেসিডেন্টHRH Prince Abdullah bin Musa'ed bin Abdulaziz Al Saud সৌদি আরব
ভাইস প্রেসিডেন্টCol. Hamad Kalkaba Malboum ক্যামেরুন
Dr. Chingiz Huseynzade আজারবাইজান
Gen. Ahmed M. Fouly মিশর
Mr. Mohammad Abdullah Al-Ahjari ইয়েমেন
সেক্রেটারি জেনারেলMr. Faisal bin Abdulaziz Al-Nassar সৌদি আরব
কার্যনির্বাহী সদস্যMr. Bahram Afsharzadeh ইরান
Mr. Salim Musoke উগান্ডা
Mr. Nihat Usta তুরস্ক
Mr. Idriss Dokony Adiker চাদ
Mr. Kazi Rajib Uddin Ahmed Chapol বাংলাদেশ
Mr. Omar Diagne সেনেগাল
Er. Daoud Abdulrahman Al-Hajri সংযুক্ত আরব আমিরাত
Mr. Mohamed El Adel Zahra তিউনিসিয়া

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "HRH Prince Abdulaziz bin Turki Al-Faisal unanimously elected as the ISSF President"issf.sa। ৭ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৯