বিষয়বস্তুতে চলুন

ইলে মোরিবা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইলে মোরিবা
২০২৩ সালে গিনি জাতীয় দলের হয়ে মোরিবা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোরিবা কুরুমা কুরুমা[১]
জন্ম (2003-01-19) ১৯ জানুয়ারি ২০০৩ (বয়স ২৩)
জন্ম স্থান কোনাক্রি, গিনি
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আরবি লাইপৎসিশ
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:৩১, ১৬ জুলাই ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মোরিবা কুরুমা (ফরাসি: Ilaix Moriba; জন্ম: ১৯ জানুয়ারি ২০০৩; ইলে মোরিবা নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয়–গিনিয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মান ক্লাব আরবি লাইপৎসিশ এবং গিনি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৯ সালে, মোরিবা স্পেন অনূর্ধ্ব-১৭ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি সালে গিনির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; গিনির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৩ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মোরিবা কুরুমা কুরুমা ২০০৩ সালের ১৯শে জানুয়ারি তারিখে গিনির কোনাক্রিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

মোরিবা স্পেন অনূর্ধ্ব-১৭, স্পেন অনূর্ধ্ব-১৮ এবং গিনি অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেন ও গিনির প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালের ২৫শে মার্চ তারিখে তিনি গ্রিস অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ম্যাচে গিনি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] মোরিবা ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত গিনি অলিম্পিক দলে বদলি খেলোয়াড় হিসেবে স্থান পেয়েছেন।[১][৩][৪]

২০২২ সালের ৩রা জানুয়ারি তারিখে, ১৮ বছর, ১১ মাস ও ১৫ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মোরিবা রুয়ান্ডার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে গিনির হয়ে অভিষেক করেছেন।[৫] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৬] ম্যাচটি রুয়ান্ডা ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৭] গিনির হয়ে অভিষেকের বছরে মোরিবা সর্বমোট ১০ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ১ বছর, ২ মাস ও ২৪ দিন পর, গিনির জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন; ২০২৩ সালের ২৭শে মার্চ তারিখে, ইথিওপিয়ার বিরুদ্ধে ম্যাচের ৪২তম মিনিটে নাবি কেইতার অ্যাসিস্ট হতে গিনির হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৮][৯]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১৬ জুলাই ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
গিনি২০২২১০০
২০২৩৯১
২০২৪৪০
সর্বমোট২৩১

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ৫। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
  2. ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3167820
  3. ↑ "Guinea" [গিনি]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ১৫ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
  4. ↑ "18 joueurs, 4 réservistes, voici le groupe retenu par le sélectionneur Kaba Diawara en vue des JO Paris 2024" [প্যারিস ২০২৪ অলিম্পিকের জন্য কোচ কাবা দিওয়ারা ১৮ জন খেলোয়াড় এবং ৪ জন বদলি খেলোয়াড়ের সমন্নয়ে দল ঘোষণা করেছে]। ফেসবুক (ফরাসি ভাষায়)। গিনিয় ফুটবল ফেডারেশন। ৪ জুলাই ২০২৪। ১৫ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৪।
  5. ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3845851
  6. ↑ https://www.worldfootball.net/report/freundschaft-2022-januar-ruanda-guinea/
  7. ↑ https://www.national-football-teams.com/matches/report/32952/Rwanda_Guinea.html
  8. ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/4043283
  9. ↑ https://www.worldfootball.net/report/africa-cup-qual-2022-2023-gruppe-d-aethiopien-guinea/

বহিঃসংযোগ

[সম্পাদনা]