বিষয়বস্তুতে চলুন

রুয়ান্ডা জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রুয়ান্ডা
দলের লোগো
ডাকনামইভুবি
অ্যাসোসিয়েশনরুয়ান্ডা ফুটবল ফেডারেশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচভিনসেন্ট মাশামি
অধিনায়কজ্যাক তুয়িসেঙ্গে
সর্বাধিক ম্যাচহারুমা নিয়নজিমা (১০৩)
শীর্ষ গোলদাতাঅলিভিয়ে কারেকেজি (২৪)
মাঠআমাহোরো স্টেডিয়াম
ফিফা কোডRWA
ওয়েবসাইটwww.ferwafa.rw
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৩৩ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ৬৪ (মার্চ ২০১৫)
সর্বনিম্ন১৭৮ (জুলাই ১৯৯৯)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৩৬ বৃদ্ধি ৫ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ৯৫ (অক্টোবর ২০০৮)
সর্বনিম্ন১৫০ (জুলাই ১৯৯৬)
প্রথম আন্তর্জাতিক খেলা
 বুরুন্ডি ৬–২ রুয়ান্ডা 
(লিব্রেভিল, গ্যাবন; ২৯ জুন ১৯৭৬)
বৃহত্তম জয়
 রুয়ান্ডা ৯–০ জিবুতি 
(দারুস সালাম, তানজানিয়া; ১৩ ডিসেম্বর ২০০৭)
বৃহত্তম পরাজয়
 ক্যামেরুন ৫–০ রুয়ান্ডা 
(লিব্রেভিল, গ্যাবন; ৭ জুলাই ১৯৭৬)
 জাইর ৬–১ রুয়ান্ডা 
(গ্যাবন; ১২ জুলাই ১৯৭৬)
 তিউনিসিয়া ৫–০ রুয়ান্ডা 
(তিউনিস, তিউনিসিয়া; ১০ এপ্রিল ১৯৮৩)
 উগান্ডা ৫–০ রুয়ান্ডা 
(কাম্পালা, উগান্ডা; ১ আগস্ট ১৯৯৮)
আফ্রিকা কাপ অফ নেশন্স
অংশগ্রহণ১ (২০০৪-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০০৪)

রুয়ান্ডা জাতীয় ফুটবল দল (ইংরেজি: Rwanda national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে রুয়ান্ডার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম রুয়ান্ডার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা রুয়ান্ডা ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৭৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৭৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৭৬ সালের ২৯শে জুন তারিখে, রুয়ান্ডা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; গ্যাবনের লিব্রেভিলে অনুষ্ঠিত উক্ত ম্যাচে রুয়ান্ডা বুরুন্ডির কাছে ৬–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

৩০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট আমাহোরো স্টেডিয়ামে ইভুবি নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় রুয়ান্ডার রাজধানী কিগালিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভিনসেন্ট মাশামি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন আক্রমণভাগের খেলোয়াড় জ্যাক তুয়িসেঙ্গে

রুয়ান্ডা এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে রুয়ান্ডা এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, যেখানে তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে।

হারুমা নিয়নজিমা, এরিক এনদায়িশিমিয়ে, দেসিরে এমবোনাবুকিয়া, জ্যাক তুয়িসেঙ্গে এবং অলিভিয়ে কারেকেজির মতো খেলোয়াড়গণ রুয়ান্ডার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৫ সালের মার্চ মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে রুয়ান্ডা তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৬৪তম) অর্জন করে এবং ১৯৯৯ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৭৮তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে রুয়ান্ডার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৯৫তম (যা তারা ২০০৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৫০। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৩১অপরিবর্তিত  মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র১১২১.৩৪
১৩২অপরিবর্তিত  সলোমন দ্বীপপুঞ্জ১১১৩.৫৭
১৩৩অপরিবর্তিত  রুয়ান্ডা১১০৭.০৪
১৩৪অপরিবর্তিত  নিকারাগুয়া১১০৪.২৬
১৩৫অপরিবর্তিত  ফ্যারো দ্বীপপুঞ্জ১১০২.১
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৩৫হ্রাস ১২  সিয়েরা লিওন১৩১১
১৩৬বৃদ্ধি  রুয়ান্ডা১৩০৮
১৩৬বৃদ্ধি ২৪  সলোমন দ্বীপপুঞ্জ১৩০৮
১৩৮বৃদ্ধি  মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র১৩০৬

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮
স্পেন ১৯৮২
মেক্সিকো ১৯৮৬
ইতালি ১৯৯০প্রত্যাহারপ্রত্যাহার
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ফ্রান্স ১৯৯৮উত্তীর্ণ হয়নি
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২
জার্মানি ২০০৬১২১০১৭
দক্ষিণ আফ্রিকা ২০১০১০১১
ব্রাজিল ২০১৪১৩
রাশিয়া ২০১৮
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১৩৬২১২৯৫৪

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  2. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]