বিষয়বস্তুতে চলুন

ইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তক
পূর্ণ নামইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তক
স্পোর্তোভা স্পুকা আকৎসিয়না[]
ডাকনামইয়াগা
প্রতিষ্ঠিত৩০ মে ১৯২০; ১০৫ বছর আগে (1920-05-30)
মাঠবিয়াউইস্তক সিটি স্টেডিয়াম
ধারণক্ষমতা২২,৩৭২
সভাপতিপোল্যান্ড সেজারি কুলেশা
ম্যানেজারবুলগেরিয়া ইভাইলো পেতেভ[]
লিগএকস্ত্রাকলাসা
২০১৮–১৯৫ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তক স্পোর্তোভা স্পুকা আকৎসিয়না (পোলীয় উচ্চারণ: [jaɡʲɛˈlɔɲa bjaˈwɨstɔk], পোলীয়: Jagiellonia Białystok; এছাড়াও ইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তক নামে পরিচিত) হচ্ছে বিয়াউইস্তক ভিত্তিক একটি পোলীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে পোল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ একস্ত্রাকলাসায় খেলে। এই ক্লাবটি ১৯২০ সালের ৩০শে মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তক তাদের সকল হোম ম্যাচ বিয়াউইস্তকের বিয়াউইস্তক সিটি স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২২,৩৭২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইভাইলো পেতেভ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন সেজারি কুলেশা। পোলীয় মধ্যমাঠের খেলোয়াড় তারাস রোমানচুক এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, ইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তক এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি পোলীয় কাপ, ১টি পোলীয় সুপার কাপ এবং ১টি আই লিগা শিরোপা রয়েছে।

অর্জন

[সম্পাদনা]

ঘরোয়া

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তক স্পোর্তোভা স্পুকা আকৎসিয়না"। jagiellonia.pl। ২৪ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮
  2. "ইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তকের ম্যানেজার ইভাইলো পেতেভ"। 90minut। ৩০ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:ইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তক টেমপ্লেট:একস্ত্রাকলাসা