বিষয়বস্তুতে চলুন

তারাস রোমানচুক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তারাস রোমানচুক
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম তারাস ভিক্তরোভিচ রোমানচুক
জন্ম (1991-11-14) ১৪ নভেম্বর ১৯৯১ (বয়স ৩৪)
জন্ম স্থান কোভেল, ভোলিন অঞ্চল, ইউক্রেন
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইয়াগিলোনিয়া বিয়ালিস্টক
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৪–২০০৫ এমএফকে কোভেল
২০০৫ বিআরডাব্লিউ-বিআইকে ভলোদিমির-ভলিনস্কাই
২০০৬–২০০৮ এমএফকে কোভেল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–২০১৩ আপ্পারকোট কোভেল ৩৪ (১৩)
২০১৩–২০১৪ লেগিয়োনভিয়া লেগিয়োনভো ৪৫ (৩)
২০১৪– ইয়াগিলোনিয়া বিয়ালিস্টক ১১৮ (১৬)
জাতীয় দল
২০১৮– পোল্যান্ড (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

তারাস রোমানচুক , (ইউক্রেনীয়: Тарас Вікторович Романчук; জন্ম: ১৪ নভেম্বর ১৯৯১) হলেন ইউক্রেনে জন্মগ্রহণকারী পোলিশ পেশাদার ফুটবলার, যিনি একস্ত্রাকলাসায় ইয়াগিলোনিয়া বিয়ালিস্টক ক্লাবে এবং পোল্যান্ড জাতীয় দলে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

ক্যারিয়ার

[সম্পাদনা]

রোমানচুক ক্ষুদ্রতর ইউক্রেনীয় ফুটবল ক্লাবে খেলেছেন এবং ২০১৩ সালে পোলিশ ক্লাব লেগিয়োনভিয়া লেগিয়োনভোর সাথে চুক্তিবদ্ধ হন। ২০১৩ সালের জুলাই হতে তিনি পোলিশ একস্ত্রাকলাসা ক্লাব ইয়াগিলোনিয়া বিয়ালিস্টকে খেলছেন।[]

আন্তর্জাতিক ক্যারিয়ার

[সম্পাদনা]

২০১৮ সালের ১৫ই মার্চ তারিখে, রোমানচুক পোল্যান্ডের নাগরিকত্ব লাভ করেন, যার ফলে তিনি পোল্যান্ড জাতীয় দলের হয়ে ফুটবল খেলার যোগ্যতা অর্জন করেন।[] নাইজেরিয়া এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুইটি প্রীতি ম্যাচের জন্য পোল্যান্ড দলে রোমানচুককে ডাক দেওয়া হয়। তিনি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে পোল্যান্ডের হয়ে অভিষেক করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Т.Романчук: "Яґеллонія — мій шанс розвиватися далі" (Ukrainian ভাষায়)। football.ua। ২৭ ডিসেম্বর ২০১৪।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  2. "Taras Romanczuk został obywatelem Polski. "To wyjątkowy dzień w moim życiu"" (পোলিশ ভাষায়)। przegladsportowy.pl। ১৪ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৮[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Brawa dla Romanczuka. Udany debiut zawodnika Jagiellonii" (পোলিশ ভাষায়)। przegladsportowy.pl। ২৭ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]