বিষয়বস্তুতে চলুন

ইনকিলাব জিন্দাবাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইনকিলাব জিন্দাবাদ (উর্দু: اِنقلاب زِنده باد; হিন্দি: इंक़लाब ज़िन्दाबाद) হলো একটি হিন্দুস্তানি (হিন্দি–উর্দু) বাক্যাংশ।[][] এটির অর্থ "বিপ্লব দীর্ঘজীবী হোক"। স্লোগানের ‘انقلاب’ শব্দটি মূলত আরবি– যার অর্থ ‘বিপ্লব’। এটি প্রথম সাহিত্যে ব্যবহার করেন মুহাম্মদ ইকবাল। যদিও প্রাথমিকভাবে এই স্লোগানটি ব্রিটিশ রাজে বামপন্থী কম্যুনিস্টরা ব্যবহার করেন, তবে আজ এটি বাংলাদেশ, ভারতপাকিস্তানে বিক্ষোভের সময় নাগরিক সমাজের কর্মীরা এবং বিভিন্ন মতাদর্শিক পটভূমির রাজনীতিবিদদের কর্তৃক ব্যবহৃত হচ্ছে।[][][][][]

ইতিহাস

[সম্পাদনা]

এই স্লোগানটি ১৯২১ সালে ইসলামি পণ্ডিত, উর্দু কবি, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, ভারতীয় জাতীয় কংগ্রেসের বিশিষ্ট নেতা এবং ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা হাসরাত মোহানি কর্তৃক সৃষ্ট।[][][১০] এটিকে ভগৎ সিং (১৯০৭-১৯৩১) ১৯২০-এর দশকের শেষের দিকে তার বক্তৃতা এবং লেখার মাধ্যমে জনপ্রিয় করে তোলেন।[১১] এটি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন,[১১][১২] এবং কমিউনিস্ট একত্রীকরণ, নিখিল ভারত আজাদ মুসলিম সম্মেলনেরও প্রাতিষ্ঠানিক স্লোগান ছিল।[১৩] ১৯২৯ সালের এপ্রিলে, দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা হামলা করার সময় ভগৎ সিং এবং তার সহযোগী বটুকেশ্বর দত্ত এই স্লোগান দিয়েছিলেন।[১৪] পরে, ১৯২৯ সালের জুন মাসে দিল্লির হাইকোর্টে তারা তাদের যৌথ বিবৃতিতে প্রথমবারের মতো প্রকাশ্য আদালতে এই স্লোগানটি দেন।[১১][১৫] তারপর থেকে, এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগ্রামী স্লোগানে পরিণত হয় এবং এই বাক্যাংশটি সংগ্রামের সাথে ওতোপ্রোতোভাবে জড়িয়ে যায়। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাস নিয়ে লিখিত রাজনৈতিক উপন্যাসগুলোতে এর ব্যবহার দেখা যায়, উপন্যাসগুলি প্রায়ই দেখা যায় যে স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া চরিত্ররা এই স্লোগানটি দিচ্ছে।[১৬]

আধুনিক ব্যবহার

[সম্পাদনা]
বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের সময়ে দেয়ালে ছাত্রদের আঁকা ইনকিলাব জিন্দাবাদ গ্রাফিতি, বেইলি রোড, ঢাকা।

২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত জুলাই অভ্যুত্থানের সময় এই স্লোগানটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যার ফলে বাংলাদেশে এটি উল্লেখযোগ্য জনপ্রিয়তা লাভ করে এবং পরবর্তী বছরগুলোতেও জনসমাবেশে ব্যাপকভাবে ব্যবহার হতে থাকে।

বিতর্ক

[সম্পাদনা]

২০২৬ সালের ২১ ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু "ইনকিলাব জিন্দাবাদ" স্লোগানটির সমালোচনা করেন এবং দাবি করেন যে এটি বাংলা ভাষার অংশ নয়। তিনি বলেন, "বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে “ইনকিলাব জিন্দাবাদ” চলবে না। ইনকিলাব, ইনকিলাব মঞ্চ ও আজাদির মতো এখন নতুন নতুন শব্দ শুনছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই" এবং "যারা বাঙালির মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা।" তিনি আরও মন্তব্য করেন যে বাংলা ভাষাকে যথাযথভাবে বোঝা ও মূল্যায়ন করতে ব্যর্থ হওয়ার কারণে জাতীয়তাবাদের বিকাশ ব্যাহত হয়েছে। তরুণ প্রজন্মের প্রসঙ্গে তিনি বলেন, "আজ বাংলা ভাষা সম্পর্কে আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম, তাহলে আজকের জেন-জি ইনকিলাব বলত না।" তিনি আরও বলেন, ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি শুনলে তার "হৃদয়ে রক্তক্ষরণ হয়।"

তার এই মন্তব্য রাজনীতিবিদ ও ছাত্রনেতাদের মধ্যে ব্যাপক প্রতিবাদ ও সমালোচনার জন্ম দেয়। তারা যুক্তি দেন যে এই স্লোগানটি ঐতিহাসিকভাবে জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত এবং এটি বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের অংশ। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার মন্তব্যের বিরোধিতা করে জানায়, "ইনকিলাব জিন্দাবাদ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর একচেটিয়া স্লোগান নয়। এটি শোষণ, অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।" জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলামসহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলও তার মন্তব্যের সমালোচনা করে।

পরবর্তীতে প্রতিবাদ হিসেবে অনেক ব্যবহারকারী ফেসবুকে "ইনকিলাব জিন্দাবাদ" পোস্ট করতে শুরু করেন এবং পরে এই বাক্যাংশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড করতে থাকে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "inquilab | Definition of inquilab in English by Oxford Dictionaries"Oxford Dictionaries | English। ২৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৮
  2. "इंकलाब जिंदाबाद का नारा किसने दिया ? - Azab Gazab | DailyHunt"DailyHunt (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৮
  3. "Arvind Kejriwal Calls His Win in Delhi Election the 'Birth of a New Politics'"
  4. "Pakistan में Inquilab Zindabad और Azaadi के Slogan क्यों गूंज रहे हैं? (BBC Hindi)"YouTube
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৮ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৩
  6. "Inquilab Zindabad slogan will stay relevant till people continue their struggle against diverse inequalities"। ২৯ মে ২০২২।
  7. "At Umar Khalid's bail hearing, Delhi HC deliberates on meaning of 'inquilab': 'Revolution not necessarily bloodless'"। ২০ মে ২০২২।
  8. Pandya, Prashant H. (১ মার্চ ২০১৪)। Indian Philately Digest (ইংরেজি ভাষায়)। Indian Philatelists' Forum।
  9. "LITERACY NOTES: Hasrat Mohani – a unique poet & politician"Business Recorder। ১৮ জুন ২০০৫। ৬ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮
  10. "India remembers Maulana Hasrat Mohani who gave the revolutionary slogan 'Inquilab Zindabad'"Zee News (ইংরেজি ভাষায়)। ২ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮
  11. 1 2 3 "Bhagat Singh: Select Speeches And Writings, Edited by D. N. Gupta"archive.org। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮
  12. "Inquilab Zindabad: A War Cry for Change"। ১০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮
  13. Ali, Afsar (১৭ জুলাই ২০১৭)। "Partition of India and Patriotism of Indian Muslims" (ইংরেজি ভাষায়)। The Milli Gazette
  14. Habib, S. Irfan (২০০৭)। "Shaheed Bhagat Singh and his Revolutionary Inheritance": ৭৯–৯৪। ডিওআই:10.1177/037698360703400205 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  15. Singh, Bhagat। "Full Text of Statement of S. Bhagat Singh and B.K. Dutt in the Assembly Bomb Case"www.marxists.org। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮
  16. Bhatnagar, O.P. (২০০৭)। Indian Political Novel in English। Saruk and Sons। পৃ. ৪২। আইএসবিএন ৯৭৮৮১৭৬২৫৭৯৯২

বহিঃসংযোগ

[সম্পাদনা]