ইউসুফ আমিন
|
২০২৩ সালে ইরাক জাতীয় দলের হয়ে আমিন | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | ইউসুফ ওয়ালি ফাইক আমিন[১] | ||
| জন্ম | ২১ আগস্ট ২০০৩ | ||
| জন্ম স্থান | এসেন, জার্মানি | ||
| উচ্চতা | ১.৭২ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আইন্ট্রাখট ব্রাউনশভাইগ | ||
| জার্সি নম্বর | ১৭ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:৫২, ১১ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
ইউসুফ ওয়ালি ফাইক আমিন (আরবি: يوسف والي فائق أمين; জন্ম: ২১ আগস্ট ২০০৩; ইউসুফ আমিন নামে সুপরিচিত) হলেন একজন জার্মান–ইরাকি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মান ক্লাব আইন্ট্রাখট ব্রাউনশভাইগ এবং ইরাক জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২১ সালে, আমিন জার্মানি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত জার্মানির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে ইরাকের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইরাকের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১০ ম্যাচে ১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ইউসুফ ওয়ালি ফাইক আমিন ২০০৩ সালের ২১শে আগস্ট তারিখে জার্মানির এসেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]আমিন জার্মানি অনূর্ধ্ব-১৯, ইরাক অনূর্ধ্ব-২০ এবং ইরাক অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে জার্মানি এবং ইরাকের প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে তিনি সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচে জার্মানি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] আমিন ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত ইরাক অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১১ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| ইরাক | ২০২৩ | ২ | ১ |
| ২০২৪ | ৮ | ০ | |
| সর্বমোট | ১০ | ১ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ৬। ১২ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}:|archive-date=/|archive-url=টাইমস্ট্যাম্প মেলেনি; 11 জুলাই 2024 প্রস্তাবিত (সাহায্য) - ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3650259
- ↑ "Iraq" [ইরাক]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "قائمةُ المنتخب الأولمبيّ المُشارك في أولمبياد باريس" [প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী অলিম্পিক দলের তালিকা]। x.com (আরবি ভাষায়)। ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন। ২৬ জুন ২০২৪। ২৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে হুসাইন আমিন (ইংরেজি)
- সকারবেসে হুসাইন আমিন (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে হুসাইন আমিন (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে হুসাইন আমিন (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে হুসাইন আমিন (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে হুসাইন আমিন (ইংরেজি)
- জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনে হুসাইন আমিন (ইংরেজি)
- কিকারে হুসাইন আমিন (জার্মান)
- এফবিরেফে হুসাইন আমিন (ইংরেজি)
- ফুসবালডাটেনে হুসাইন আমিন (জার্মান)
- ২০০৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- জার্মান পুরুষ ফুটবলার
- ইরাকি ফুটবলার
- ফুটবল ফরোয়ার্ড
- আইন্ট্রাখট ব্রাউনশভাইগের খেলোয়াড়
- জার্মানির আন্তর্জাতিক যুব ফুটবলার
- ইরাকের আন্তর্জাতিক যুব ফুটবলার
- জার্মানির অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলার
- ইরাকের অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ফুটবলার
- ইরাকের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- ইরাকের আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- ইরাকি কুর্দি
- কুর্দি বংশোদ্ভূত জার্মান ব্যক্তি
- পুরুষ ফুটবল ফরোয়ার্ড
- ২. বুন্দেসলিগার খেলোয়াড়
- ৩. লিগার খেলোয়াড়
- সৌদি পেশাদার লিগের খেলোয়াড়
- ফুটবল ক্লাব ভিক্টোরিয়া কলনের খেলোয়াড়
- ২০২৩ এএফসি এশিয়ান কাপের খেলোয়াড়
- ইরাকের অলিম্পিক ফুটবলার
- জার্মান প্রবাসী ফুটবলার
- জার্মান প্রবাসী পুরুষ ফুটবলার