ইব্রাহিম বাইশ
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | ইব্রাহিম বাইশ কামিল আল-কাবাউই[১] | ||
| জন্ম | ১ মে ২০০০ | ||
| জন্ম স্থান | বাগদাদ, ইরাক | ||
| উচ্চতা | ১.৭৭ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল কুয়াহ আল জাউইয়াহ | ||
| জার্সি নম্বর | ৮ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:৪৬, ১১ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
ইব্রাহিম বাইশ কামিল আল-কাবাউই (আরবি: إبرَاهِيْم بَايَش كَامِل الْكَعْبَوِيّ; জন্ম: ১ মে ২০০০; ইব্রাহিম বাইশ নামে সুপরিচিত) হলেন একজন ইরাকি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইরাকি ক্লাব আল কুয়াহ আল জাউইয়াহ এবং ইরাক জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৫ সালে, বাইশ ইরাক অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ইরাকের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত ইরাকের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৭ সালে ইরাকের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইরাকের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫২ ম্যাচে ৬টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ইব্রাহিম বাইশ কামিল আল-কাবাউই ২০০০ সালের ১লা মে তারিখে ইরাকের বাগদাদে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]বাইশ ইরাক অনূর্ধ্ব-১৬, ইরাক অনূর্ধ্ব-১৯ এবং ইরাক অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ইরাকের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ সালে তিনি ইরাক অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। বাইশ ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত ইরাক অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][২][৩]
২০১৭ সালের ১৭ই ডিসেম্বর তারিখে, ১৭ বছর, ৭ মাস ও ১৬ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী বাইশ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইরাকের হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি সংযুক্ত আরব আমিরাত ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ইরাকের হয়ে অভিষেকের বছরে বাইশ সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ১ বছর, ৭ মাস ও ২৫ দিন পর, ইরাকের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৫] ২০১৯ সালের ১১ই আগস্ট তারিখে, ইয়েমেনের বিরুদ্ধে ম্যাচের ২৬তম মিনিটে হুসেইন হায়দার হুসেইন আলির অ্যাসিস্ট হতে ইরাকের হয়ে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৬][৭]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১১ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| ইরাক | ২০১৭ | ১ | ০ |
| ২০১৮ | ১ | ০ | |
| ২০১৯ | ১২ | ৩ | |
| ২০২০ | ২ | ০ | |
| ২০২১ | ১০ | ০ | |
| ২০২২ | ৮ | ০ | |
| ২০২৩ | ১৩ | ৩ | |
| ২০২৪ | ৭ | ০ | |
| সর্বমোট | ৫২ | ৬ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ৬। ১২ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}:|archive-date=/|archive-url=টাইমস্ট্যাম্প মেলেনি; 11 জুলাই 2024 প্রস্তাবিত (সাহায্য) - ↑ "Iraq" [ইরাক]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "قائمةُ المنتخب الأولمبيّ المُشارك في أولمبياد باريس" [প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী অলিম্পিক দলের তালিকা]। x.com (আরবি ভাষায়)। ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন। ২৬ জুন ২০২৪। ২৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৪।
- ↑ https://www.national-football-teams.com/matches/report/18862/United_Arab_Emirates_Iraq.html
- ↑ https://int.soccerway.com/matches/2019/08/11/asia/west-asian-federation-championship/iraq/yemen/3094658/
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/4309306
- ↑ https://www.national-football-teams.com/matches/report/24021/Iraq_Yemen.html
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে ইব্রাহিম বাইশ (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে ইব্রাহিম বাইশ (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ইব্রাহিম বাইশ (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে ইব্রাহিম বাইশ (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে ইব্রাহিম বাইশ (ইংরেজি)
- কিকারে ইব্রাহিম বাইশ (জার্মান)
- এফবিরেফে ইব্রাহিম বাইশ (ইংরেজি)
- অলিম্পিকস.কমে ইব্রাহিম বাইশ (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় ইব্রাহিম বাইশ (ইংরেজি)
- ২০০০-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ইরাকি ফুটবলার
- আল কুয়াহ আল জাউইয়াহের খেলোয়াড়
- ইরাকের আন্তর্জাতিক যুব ফুটবলার
- ইরাকের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- ইরাকের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- আল জাওরাআ স্পোর্টস ক্লাবের খেলোয়াড়
- ইরাকি প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- সৌদি পেশাদার লিগের খেলোয়াড়
- ২০২৩ এএফসি এশিয়ান কাপের খেলোয়াড়
- ইরাকের অলিম্পিক ফুটবলার
- ২০২৬ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়