বিলিন্দ হাসান
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | বিলিন্দ আজাদ উমর কালুরি হাসান[১] | ||
| জন্ম | ১২ আগস্ট ২০০৩ | ||
| জন্ম স্থান | আর্নহেম, নেদারল্যান্ডস | ||
| উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ডে খ্রাফস্খাপ | ||
| জার্সি নম্বর | ২৬ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:০৭, ১০ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
বিলিন্দ আজাদ উমর কালুরি হাসান (আরবি: بلند آزاد كلوري حسن; জন্ম: ১২ আগস্ট ২০০৩; বিলিন্দ হাসান নামে সুপরিচিত) হলেন একজন ওলন্দাজ–ইরাকি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ওলন্দাজ ক্লাব ডে খ্রাফস্খাপ এবং ইরাক জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২১ সালে, হাসান ইরাক অনূর্ধ্ব-২০ দলের হয়ে ইরাকের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]বিলিন্দ আজাদ উমর কালুরি হাসান ২০০৩ সালের ১২ই আগস্ট তারিখে নেদারল্যান্ডসের আর্নহেমে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]হাসান ইরাক অনূর্ধ্ব-২০ এবং ইরাক অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ইরাকের প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ সালের ২১শে জুন তারিখে তিনি ইরাক অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। হাসান ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত ইরাক অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][২][৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ৬। ১২ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}:|archive-date=/|archive-url=টাইমস্ট্যাম্প মেলেনি; 11 জুলাই 2024 প্রস্তাবিত (সাহায্য) - ↑ "Iraq" [ইরাক]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "قائمةُ المنتخب الأولمبيّ المُشارك في أولمبياد باريس" [প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী অলিম্পিক দলের তালিকা]। x.com (আরবি ভাষায়)। ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন। ২৬ জুন ২০২৪। ২৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে বিলিন্দ হাসান (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে বিলিন্দ হাসান (ইংরেজি)
- কিকারে বিলিন্দ হাসান (জার্মান)
- অলিম্পিডিয়ায় বিলিন্দ হাসান (ইংরেজি)
- ২০০৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ওলন্দাজ পুরুষ ফুটবলার
- ইরাকি ফুটবলার
- ফুটবল আক্রমণভাগের খেলোয়াড়
- ডে খ্রাফস্খাপের খেলোয়াড়
- ইরাকের আন্তর্জাতিক যুব ফুটবলার
- ইরাকের অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ফুটবলার
- ইরাকের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- পুরুষ ফুটবল উইঙ্গার
- ইরাকের অলিম্পিক ফুটবলার
- এরস্টে ডিভিজির খেলোয়াড়