বিষয়বস্তুতে চলুন

আলাপ:শ্রমিক দল (যুক্তরাজ্য)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Sbb1413 কর্তৃক ১০ মাস আগে "বাংলা নাম" অনুচ্ছেদে

বাংলা নাম

[সম্পাদনা]

আমি সম্প্রতি লক্ষ করছি যে এই নিবন্ধকে বারংবার ইংরেজি-বাংলা নামে স্থানান্তর করা হচ্ছে। বাংলা গণমাধ্যমে আমি এর ইংরেজি নাম ("লেবার পার্টি"), আধা-ইংরেজি নাম ("লেবার দল" বা "শ্রমিক পার্টি"), বাংলা নাম ("শ্রমিক দল") সবই দেখেছি ও শুনেছি। আর সেই হিসাবে নিবন্ধটির নাম বাংলায় রাখতে তো কোনো অসুবিধা দেখছি না। বরং পাঠকদের (বিশেষ করে অইংরেজিভাষী বাংলা পাঠকদের) এটা বুঝতে সুবিধা হবে যে এটি একটি বামপন্থী দল, কারণ কোনো সংগঠনের নামে "শ্রমিক" বা "মজদুর" থাকলে অনেকেই বুঝে যাবে যে এটি একটি বামপন্থী সংগঠন হতে পারে (অবশ্য কেউ কেউ "লেবার" বললেও বুঝবে বামপন্থী)। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৫:২৩, ৩১ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন