আমিরুল ইসলাম কামাল
আমিরুল ইসলাম কামাল | |
|---|---|
| মৎস্য ও পশুপালন প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ২৪ নভেম্বর ১৯৮১ – ১২ ফেব্রুয়ারি ১৯৮২ | |
| ত্রাণ ও পনর্বাসন প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ১২ ফেব্রুয়ারি ১৯৮২ – ২৪ মার্চ ১৯৮২ | |
| নোয়াখালী-১৪ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৭ এপ্রিল ১৯৭৩ – ২৪ মার্চ ১৯৮২ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | মোঃ আমিরুল ইসলাম কামাল হাতিয়া, নোয়াখালী, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ আওয়ামী লীগ |
| ডাকনাম | কামাল |
আমিরুল ইসলাম কামাল বাংলাদেশের নোয়াখালী জেলার রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন নোয়াখালী-১৪ আসনের সংসদ সদস্য ও প্রাক্তন প্রতিমন্ত্রী ছিলেন।[১][২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আমিরুল ইসলাম কামাল নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]আমিরুল ইসলাম কামাল মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদিয়ে ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন নোয়াখালী-১৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১] ১৯৭৭ সালে তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে প্রার্থী হিসেবে তৎকালীন নোয়াখালী-১৪ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[২] আবদুস সাত্তারের মন্ত্রিসভায় তিনি প্রথমে মৎস্য ও পশুপালন প্রতিমন্ত্রী ও পরে ত্রাণ ও পনর্বাসন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ খালেদা হাবিব। বাংলাদেশঃ নির্বাচন, জাতীয় সংসদ ও মন্ত্রিসভা ১৯৭০-৯১।
- ↑ মাহফুজ উল্লাহ। প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- নোয়াখালী জেলার রাজনীতিবিদ
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জড়িত ব্যক্তি
- বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক রাজনীতিবিদ
- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ
- আবদুস সাত্তারের মন্ত্রিসভার সদস্য
- বাংলাদেশের সাবেক প্রতিমন্ত্রী
- প্রথম জাতীয় সংসদ সদস্য
- দ্বিতীয় জাতীয় সংসদ সদস্য
- বাংলাদেশের কৃষিমন্ত্রী
- বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ
- জীবিত ব্যক্তি
- ২১শ শতাব্দীর বাঙালি
- বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
- ১৯২৯-এ জন্ম
- ১৯৮৪-এ মৃত্যু