বিষয়বস্তুতে চলুন

আব্দুল মান্নান শিকদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাডভোকেট
আব্দুল মান্নান শিকদার
ভূমি প্রশাসন ও সংস্কার প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
২৪ নভেম্বর ১৯৮১ – ২৪ মার্চ ১৯৮২
ফরিদপুর-১৬ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ – ১২ ফেব্রুয়ারি ১৯৮২
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৩১
মাদারীপুর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত।
(বর্তমান বাংলাদেশ)
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয় কংগ্রেস
বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল

আব্দুল মান্নান শিকদার (১৯৩১- ) বাংলাদেশের মাদারীপুর জেলার রাজনীতিবিদ, আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন ফরিদপুর-১৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ছিলেন।[১][২][৩]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আব্দুল মান্নান শিকদার ১৯৩১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

আব্দুল মান্নান শিকদার আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদিয়ে ছিলেন। পরে বাংলাদেশ জাতীয় কংগ্রেসে যোগ দেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।[৪] তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে প্রার্থী হিসেবে তৎকালীন ফরিদপুর-১৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][৫] আবদুস সাত্তারের মন্ত্রিসভায় তিনি ভূমি প্রশাসন ও সংস্কার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[২][৩] ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে তিনি পরাজিত হয়েছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  2. 1 2 মাহফুজ উল্লাহ। প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী।
  3. 1 2 খালেদা হাবিব। বাংলাদেশঃ নির্বাচন, জাতীয় সংসদ ও মন্ত্রিসভা ১৯৭০-৯১।
  4. ↑ "মুক্তিযুদ্ধে মাদারীপুর সদর উপজেলা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২০।
  5. ↑ মাদারীপুর, জাহাঙ্গীর আলম (১৩ জানুয়ারি ২০১৯)। "মাদারীপুরে নেই কোন মন্ত্রী, হতাশ মাদারীপুরবাসী"। দৈনিক ভোরের কাগজ। ১২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২০।