আব্দুল মজিদ মন্ডল
অবয়ব
আব্দুল মজিদ মন্ডল | |
|---|---|
| সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৫ জানুয়ারি ২০১৪ – ৩০ ডিসেম্বর ২০১৮ | |
| পূর্বসূরী | আব্দুল লতিফ বিশ্বাস |
| উত্তরসূরী | আব্দুল মমিন মন্ডল |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৯ জুলাই ১৯৪৮ রূপনাই উত্তরপাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ, পাকিস্তান। (বর্তমান বাংলাদেশ) |
| মৃত্যু | ২২ জানুয়ারি ২০২১ (বয়স ৭২) ঢাকা |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| সন্তান | আব্দুল মমিন মন্ডল সহ ২ ছেলে ও ২ মেয়ে |
আব্দুল মজিদ মন্ডল (৯ জুলাই ১৯৪৮–২২ জানুয়ারি ২০২১) ছিলেন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার ব্যবসায়ী ও রাজনীতিবিদ যিনি সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আব্দুল মজিদ মন্ডলের জন্ম ৯ জুলাই ১৯৪৮ সালে। তার পৈতৃক বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের রূপনাই উত্তরপাড়া গ্রামে।[২] তিনি জহুরুল ইসলামের বড় ছেলে। তার ২ ছেলে ও ২ মেয়ের মধ্যে বড় ছেলে আব্দুল মমিন মন্ডল ব্যবসায়ী ও সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য।
রাজনৈতিক ও কর্মজীবন
[সম্পাদনা]মন্ডল আওয়ামী লীগের এনায়েতপুর থানা সভাপতি ছিলেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১]
তিনি মন্ডল গ্রুপের চেয়ারম্যান ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন।
মৃত্যু
[সম্পাদনা]আব্দুল মজিদ মন্ডল ২২ জানুয়ারি ২০২১ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৩।
- ↑ সিরাজগঞ্জ-৫, আ: মজিদ মন্ডল। "Constituency 66_10th_Bn"। www.parliament.gov.bd। ১৬ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "সিরাজগঞ্জের সাবেক এমপি মজিদ মণ্ডল আর নেই"। দৈনিক যুগান্তর। ২২ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২১।