আব্দুর রশীদ চৌধুরী
আব্দুর রশীদ চৌধুরী (মৃত্যু ১৯৪৪) সিলেটের দরগাপাশার একজন রাজনীতিবিদ ছিলেন এবং দিল্লিস্থ ব্রিটিশ ভারতের কেন্দ্রীয় বিধানসভার সদস্য ছিলেন।
কর্মজীবন
[সম্পাদনা]আব্দুর রশীদ চৌধুরী এবং আব্দুল মতিন চৌধুরী মিলে মিনার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং লিমিটেড প্রতিষ্ঠা করেন ১৪ জুলাই ১৯৩২ খ্রীষ্টাব্দে যা যুগভেরী নামক সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে।[১] এর আগে তিনি সিলেটে অতিরিক্ত সহকারী কমিশনার হিসেবে কাজ করেছেন।[২] পত্রিকাটির সম্পাদক ছিলেন মকবুল হোসেন চৌধুরী।[৩] চৌধুরী সাহেব একজন চা ব্যবসায়ী এবং সিরাজনগর ও রশীদাবাদ চা বাগানের মালিক ছিলেন।[২][৪] এছাড়াও তিনি হমদর্দ চা কোম্পানি লিমিটেড এবং দিলকুশা চা বাগানের মালিক ছিলেন।[৫]
চৌধুরী ১৯৪০-এর দশকে দিল্লিস্থ ব্রিটিশ ভারতের কেন্দ্রীয় বিধানসভায় শ্রীহট্ট জেলা প্রতিনিধিত্ব করেন।[৬] তিনি আসাম প্রদেশের মুসলিম ব্লক থেকে স্বাধীন ছিলেন।[৭]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]চৌধুরী সাহেবের প্রথম স্ত্রী রাজিয়া বেগম থেকে তিনটি ছেলে ছিল। প্রথম স্ত্রীর ইন্তেকালের পর চৌধুরী সাহেব রাজনগরের বেগম সিরাজুন্নেসা চৌধুরীকে বিবাহ করেছিলেন।[২][৮] তার দ্বিতীয় বিয়ে থেকে সাতটি সন্তান ছিল।[২] তার ছেলে, হুমায়ুন রশীদ চৌধুরী[৯] একজন কূটনীতিক এবং পরে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ছিলেন।[১০][১১] তার আরেক ছেলে ফারূক রশীদ চৌধুরী বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[২][১২]
ইন্তেকাল
[সম্পাদনা]চৌধুরী সাহেব ১৯৪৪ খ্রীষ্টাব্দে সালে ইন্তেকাল করেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Shibly, Atful Hye (২০১১)। Abdul Matin Chaudhury (1895-1948): Trusted Lieutenant of Mohammad Ali Jinnah (ইংরেজি ভাষায়)। Juned Ahmed Choudhury। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৩-২৩২৩-১।
- 1 2 3 4 5 6 Al-Mahmood, Syed Zain (২৫ জুন ২০১০)। "Tribute: A Legacy of Love"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩।
- ↑ Maslog, Crispin C. (১৯৮৫)। 5 Successful Asian Community Newspapers (ইংরেজি ভাষায়)। United Nations Educational, Scientific and Cultural Organization, Asian Mass Communication Research and Information Centre। পৃ. ১৫–১৭। আইএসবিএন ৯৭৮-৯৯৭১-৯০৫-২১-৭।
- ↑ Correspondent, From Our (২৮ জানুয়ারি ১৯৯৮)। "Many tea gardens yet to pay huge land tax"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "Hamdard Tea Company, Limited in Dhaka | Online-store Hamdard Tea Company, Limited Dhaka (Bangladesh)"। 1002-bd.all.biz। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩।
- ↑ Assembly, India Legislature Legislative (১৯৪৪)। The Legislative Assembly Debates: (Official Report) (ইংরেজি ভাষায়)। Government of India Press।
- ↑ The Parliamentarian: Journal of the Parliaments of the Commonwealth (ইংরেজি ভাষায়)। General Council of the Commonwealth Parliamentary Association। ১৯৪২। পৃ. ৩৬৫।
- ↑ Biographical Encyclopedia of Pakistan (ইংরেজি ভাষায়)। Biographical Research Institute, Pakistan.। ১৯৬০। পৃ. ৭২৯।
- ↑ Karim, Nasrine R। "Lest we forget: Humayun Rasheed Choudhury"। archive.thedailystar.net। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩।
- ↑ Al-Mahmood, Syed Zain (২৫ জুন ২০১০)। "Tribute: A Legacy of Love"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩।
- ↑ Times, Special to the New York (২৩ সেপ্টেম্বর ১৯৮৬)। "MAN IN THE NEWS; U.N. ENTHUSIAST AT ASSEMBLY HELM: HUMAYAN RASHEED CHOUDHURY"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩।
- ↑ Who's who in Asian and Australasian Politics (ইংরেজি ভাষায়)। Bowker-Saur। ১৯৯১। পৃ. ৫৪। আইএসবিএন ৯৭৮-০-৮৬২৯১-৫৯৩-৩।