আবু সাঈদ আল মাহমুদ স্বপন
আবু সাঈদ আল মাহমুদ স্বপন | |
|---|---|
| জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ জানুয়ারি ২০১৪ – ৬ আগস্ট ২০২৪ | |
| পূর্বসূরী | গোলাম মোস্তফা |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২১ সেপ্টেম্বর ১৯৬৯ জয়পুরহাট, বাংলাদেশ |
| নাগরিকত্ব | বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশ |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| শিক্ষা | স্নাতকোত্তর |
| পেশা | রাজনীতিবিদ |
| ধর্ম | ইসলাম |
আবু সাঈদ আল মাহমুদ স্বপন (২১ সেপ্টেম্বর ১৯৬৯) বাংলাদেশী রাজনীতিবিদ ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য।
জন্ম ও শিক্ষাজীবন
[সম্পাদনা]আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পৈতৃক বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার টিঅ্যান্ডটি পাড়া এলাকায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
কর্মজীবন
[সম্পাদনা]পেশায় ব্যবসায়ী আবু সাঈদ আল মাহমুদ স্বপন রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় জাতীয় সংসদের হুইপ ছিলেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]ছাত্রজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী হিসেবে জয়পুরহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১]
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[২][৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-২। "Constituency 35_10th_Bn"। ১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৮।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"। বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১০ম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ মে ২০২০ তারিখে