গোলাম মোস্তফা (জয়পুরহাটের রাজনীতিবিদ)
ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা | |
|---|---|
| জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ২৫ জানুয়ারী ২০০৯ – জানুয়ারী ২০১৪ | |
| পূর্বসূরী | আবু ইউসুফ মোঃ খলিলুর রহমান |
| উত্তরসূরী | আবু সাঈদ আল মাহমুদ স্বপন |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | জয়পুরহাট জেলা |
| জাতীয়তা | বাংলাদেশী |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
| পেশা | রাজনীতিবিদ |
গোলাম মোস্তফা বাংলাদেশের জয়পুরহাট জেলার রাজনীতিবিদ, প্রকৌশলী ও জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের সাবেক সংসদ সদস্য।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]গোলাম মোস্তফা জয়পুরহাট জেলায় আক্কেলপুর উপজেলায় গোপীনাথপুর উওর পাড়াই জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
[সম্পাদনা]গোলাম মোস্তফা একজন প্রকৌশলী। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসন থেকে আওয়ামী লীগ এর প্রার্থী আবু সাইদ আল মাহমুদ স্বপন কে ১৬০০ ভোটের ব্যবধানে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন।জয়পুরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন বহুদিন বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ।[১][২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "গোলাম মোস্তফা, আসন নং: ৩৫, জয়পুরহাট-২, দল: বিএনপি (ধানের শীষ)"। দৈনিক প্রথম আলো। ২৯ ডিসেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২০।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৭ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২০।