বিষয়বস্তুতে চলুন

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ
আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ লোগো
ধরনবেসরকারি
স্থাপিত২০০৬ (2006)[]
প্রতিষ্ঠাতাআবদুল কাদির মোল্লা []
ইআইআইএন১৩২০৪৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষমো: হেরেম উল্লাহ আহসান []
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৭৬ []
শিক্ষার্থী২৩০০
অবস্থান
২৩°৫৫′ উত্তর ৯০°৪৪′ পূর্ব / ২৩.৯২° উত্তর ৯০.৭৩° পূর্ব / 23.92; 90.73
ভাষাবাংলা
কলেজ কোড৩০১৪
পোশাকের রঙ   
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
মানচিত্র
প্রশাসনিক ভবন।
প্রশাসনিক ভবন

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ বাংলাদেশের নরসিংদী জেলায় অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান।[]

ইতিহাস

[সম্পাদনা]

'মজিদ মোল্লা ফাউন্ডেশন' ও থার্মেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব আবদুল কাদির মোল্লা ২০০৬ সালে নরসিংদীতে নিজ নামে কলেজটি প্রতিষ্ঠা করেন।

অবস্থান

[সম্পাদনা]

ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে নরসিংদী জেলা সদরের বাসাইলে এটি অবস্থিত।[]

কলেজ ক্যাম্পাস

[সম্পাদনা]

কলেজের অবকাঠামোর মধ্যে রয়েছে একটি দ্বিতল প্রশাসনিক ভবন, চারটি একাডেমিক ভবন (একটি টিনশেড, একটি তিনতলা, দুইটি পাঁচতলা) নামায ঘর, কমনরুম, একটি ক্যান্টিন, অতিথি কক্ষসহ আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ বিজ্ঞানাগার, আইসিটি ল্যাব। ছাত্রদের জন্য রয়েছে ছাত্রাবাস এবং ছাত্রীদের জন্য তিনটি ছাত্রীনিবাস।

ফলাফল

[সম্পাদনা]

কলেজটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় প্রশংসনীয় ফলাফলের কারণে দেশের শিক্ষাঙ্গনে যথেষ্ট সুনাম অর্জন করেছে।

সাল মোট পরীক্ষার্থী কৃতকার্য শতকরা
২০০৮ ৮৬ ৮৫ ৯৯%
২০০৯ ১৭২ ১৭২ ১০০%
২০১০ ১৯১ ১৯১ ১০০%
২০১১ ২০৯ ২০৯ ১০০%
২০১২ ৩৩৪ ৩৩৪ ১০০%

কলেজটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত চারবার শতভাগ পাসসহ ২০০৯ সালে ঢাকা বোর্ডে পঞ্চম ও সারা দেশে ষষ্ঠ, ২০১০ সালে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান, ২০১১ সালে ঢাকা বোর্ডে মেধা তালিকায় সপ্তম ও শত ভাগ পাসে চতুর্থ স্থান দখল করে।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 "প্রথম আলো"। ১৯ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৪
  2. BSS[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. 1 2 "আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী"। ২৮ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৩