আজমল কাসাব
আজমল কাসাব | |
|---|---|
| জন্ম | মোহাম্মদ আজমল আমির কাসব ১৩ সেপ্টেম্বর ১৯৮৭ ফরিদকোট, ওকারা, পাঞ্জাব, পাকিস্তান |
| মৃত্যু | নভেম্বর ২১, ২০১২ (বয়স ২৫) |
| জাতীয়তা | পাকিস্তানি |
| অপরাধীর অবস্থা | ২০১২ সালের ২১ নভেম্বর ভারতীয় সময় সকাল ৭ টা ২৫ মিনিট নাগাদ ফাঁসি কার্যকর স্থান ইয়েওয়াডা কেন্দ্রীয় কারাগার, পুণে[২] |
| আক্রমণের উদ্দেশ্য | সন্ত্রাস |
| দণ্ডাদেশের কারণ | হত্যা ষড়যন্ত্র রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা (ভারত) বিস্ফোরক পদার্থ বহন |
| ফৌজদারি দণ্ড | মৃত্যুদণ্ড |
মোহাম্মদ আজমল আমির কাসব (উর্দু: محمد اجمل امیر قصاب; (13 সেপ্টেম্বর ১৯৮৭ - ২১ নভেম্বর ২০১২) ছিল এক পাকিস্তানি বিদ্রোহী। তিনি ভারতে ২০০৮ মুম্বাই জঙ্গি হামলায় জড়িত ছিল বলে অভিযুক্ত।[৩][৪] কাসবই উক্ত হামলার ঘটনার সঙ্গে জড়িত একমাত্র বিদ্রোহী যাকে পুলিশ জীবিত অবস্থায় গ্রেফতার করে। পাকিস্তান সরকার প্রথমে অস্বীকার করলেও, ২০০৯ সালের জানুয়ারি মাসে[৫] স্বীকার করে নেয় যে কাসব পাকিস্তানের নাগরিক। ২০১০ সালের ৩ মে একটি ভারতীয় আদালত তাকে হত্যা, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, বিস্ফোরক পদার্থ বহন ও অন্যান্য অপরাধে অভিযুক্ত করে।[৬] ওই বছরই ৬ মে উক্ত আদালত চারটি অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ড ও পাঁচটি অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে। ২০০৮ সালের ২৬ নভেম্বর নয় জন সন্ত্রাসবাদীর সহায়তায় ভারতের মুম্বই শহরে ১৬৬ জন নাগরিককে হত্যার অভিযোগে কাসবের মৃত্যুদণ্ড ঘোষিত হয়। তার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে যুদ্ধঘোষণা সহ আরও ৮০টি অপরাধের অভিযোগ প্রমাণিত হয়, যার শাস্তিও মৃত্যুদণ্ড।[৭] ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি বোম্বাই হাইকোর্ট কাসবের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।[৮] ২০১২ সালের ২৯ আগস্ট ভারতের সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখে।[৯] ২০১২ সালের ২১ নভেম্বর সকাল সাড়ে সাতটায় কাসবের ফাঁসি কার্যকর করা হয়।[১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Mumbai gunman Kasab hanged on four year anniversary of attack, Business Week
- ↑ Ajmal Kasab hanged today at 7:30 am (0200 GMT) today, oneindia,in, ৩ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১২
- ↑ "Planned 9/11 at Taj: Caught Terrorist"। Zee News। ২৯ নভেম্বর ২০০৮। ২৫ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১২।
- ↑ "'Please give me saline'"। Bangalore Mirror। ২৯ নভেম্বর ২০০৮। ২ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১২।
- ↑ "Ajmal's Nationality Confirmed"। Dawn (Pakistani Newspaper)। ৮ জানুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১২।
- ↑ Irani, Delnaaz (৩ মে ২০১০)। "Surviving Mumbai gunman convicted over attacks"। BBC News। ৫ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মে ২০১০।
- ↑ "Kasab challenges death penalty in Bombay HC"।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Kasab waged war against India: court"। The Hindu। Chennai, India। ২২ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ "26/11 terror attacks case: Ajmal Kasab's plea to spare life rejected by SC"। The Indian Express। ২৯ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১২।
- ↑ Ajmal Kasab hanged today at 7:30 am today, Mumbaivoice.com, ২৩ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১২
- পাকিস্তানি সন্ত্রাসী
- ২০১২-এ মৃত্যু
- ১৯৮৭-এ জন্ম
- পাঞ্জাবি ব্যক্তি
- ভারত কর্তৃক খুনের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তি
- ২১শ শতাব্দীর অপরাধী
- ইসলামি গণহত্যাকারী
- পাকিস্তানি ইসলামপন্থী
- খুনের দায়ে দোষী সাব্যস্ত পাকিস্তানি
- খুনের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তি
- মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী
- মহারাষ্ট্রের বন্দী ও আটক
- ভারত কর্তৃক ২১শ শতাব্দীতে মৃত্যুদণ্ড কার্যকর করা ব্যক্তি
- ওকারা জেলার ব্যক্তি