বিষয়বস্তুতে চলুন

অদিতি শর্মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অদিতি শর্মা
জন্ম (1997-09-04) ৪ সেপ্টেম্বর ১৯৯৭ (বয়স ২৮)
মাতৃশিক্ষায়তনবিবেকানন্দ ইন্সটিটিউট অব প্রফেশনাল স্টাডিজ
পেশা
পরিচিতির কারণকালিরেঁ
ইয়ে জাদু হে জিন কা!

অদিতি শর্মা (জন্ম: ৪ সেপ্টেম্বর ১৯৯৭[]) হলেন একজন ভারতীয় অভিনেত্রী, যিনি জি টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক কালিরেঁ-এ মীরা ধিংরা এবং স্টার প্লাসে ইয়ে জাদু হে জিন কা!-এ রোশনী আহমেদ চরিত্রে অভিনয় করার জন্য সুপরিচিত।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

অদিতি ১৯৯৭ সালের ৪ঠা সেপ্টেম্বর তারিখে ভারতের নতুন দিল্লিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি উচ্চতর শিক্ষা অর্জনের লক্ষ্যে হাঁসরাজ মডেল স্কুলে ভর্তি হয়েছিলেন।[] তিনি নতুন দিল্লির বিবেকানন্দ ইন্সটিটিউট অব প্রফেশনাল স্টাডিজ হতে সাংবাদিকতায় ডিগ্রি অর্জন করেছেন।

অ্যামাজন ফ্যাশন উইক ইন্ডিয়ায় একজন মডেল হিসেবে উপস্থিত হওয়ার মাধ্যমে তিনি মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

অদিতি জি টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক কালিরেঁ-এ মীরা ধিংরা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে টেলিভিশন জগতে যাত্রা শুরু করেন, উক্ত ধারাবাহিকে তিনি অরিজিৎ তানেজার বিপরীতে অভিনয় করেছেন।[] ২০১৯ সালে, তিনি কালার্স টিভিতে প্রচারিত নাগিন ৩-এ শিভলী সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন।[]

২০১৯ সাল থেকে, তিনি স্টার প্লাসে প্রচারিত ধারাবাহিক নাটক ইয়ে জাদু হে জিন কা!-এ রোশনী আহমেদ চরিত্রে অভিনয় করছেন, যেখানে তিনি বিক্রম সিং চৌহানের বিপরীতে অভিনয় করছেন।[]

চলচ্চিত্রধারা

[সম্পাদনা]

টেলিভিশন

[সম্পাদনা]
সাল অনুষ্ঠান চরিত্র চ্যানেল টীকা
২০১৮ কালিরেঁ মীরা ধিংরা জী টিভি []
২০১৯ নাগিন ৩ শিভলী সিং কালারস টিভি []
২০১৯– ইয়ে জাদু হে জিন কা! রোশনী আহমেদ স্টার প্লাস []

সঙ্গীত ভিডিও

[সম্পাদনা]
সাল গান সঙ্গীতশিল্পী
২০১৭ তারে গুরু রনধাওয়া
২০১৮ তু রাজা কি রাজ দুলারি নাজ্জার বাট্টু
২০১৯ বেকাদ্রা করণ সিং অরোরা
২০১৯ নান আর নাইত

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Kaleerein actor Aditi Sharma: Arjit Taneja is a sweet co-star, who keeps boosting my confidence on set"IndianExpress। ৬ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. "A FEW NOTEWORTHY ALUMNI OF HANRAJ MODEL SCHOOL" (পিডিএফ)hansrajmodelschool.org। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. "Theme: Explore Your Curiosity"TED। ২৭ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  4. "Aditi Sharma gets candid about her debut show Kaleerein"Mumbai Live। ২০১৮। ২৩ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৯
  5. "Naagin 3: Mahir to get married again, Bride is new entry Aditi Sharma!"ABP News। ১২ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৯{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  6. "Aditi Sharma and Vikram Singh Chauhan talk about their chemistry on Yehh Jadu Hai Jinn Ka"www-timesnownews-com.cdn.ampproject.org। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯
  7. "This is how Kaleerein's Meera aka Aditi Sharma spends her day"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯
  8. "Naagin 3: Aditi Sharma's entry to bring in a new twist in Bela and Mahir's lives"Pinkvilla। ২৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০
  9. "Here s how the lead pair of Yehh Jadu Hai Jinn Ka was moved by the beauty of Pataudi Palace"Mid-day (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]