অজয় নাগরথ
অবয়ব
অজয় নাগরথ | |
|---|---|
![]() ২০১৩ সালে অজয় | |
| জন্ম | ১৬ ফেব্রুয়ারি ১৯৮৬ |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | অভিনেতা |
| কর্মজীবন | ১৯৯৪–বর্তমান |
| পরিচিতির কারণ | সি. আই. ডি. শ্রীমান শ্রীমতি |
অজয় নাগরথ (হিন্দি: अजय नागरथ; জন্ম: ১৬ ফেব্রুয়ারি ১৯৮৬) একজন ভারতীয় অভিনেতা, যিনি হিন্দি টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেন।[১][২] তিনি সনি টিভি'র গোয়েন্দা ধারাবাহিক সি. আই. ডি.-তে সাব-ইন্সপেক্টর পঙ্কজের ভূমিকায় অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত।[৩] তিনি অনেক টিভি অনুষ্ঠান এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন, কিন্তু তার জীবনে এমন একটি মুহূর্ত এসেছিল যখন তিনি অসন্তুষ্ট ছিলেন যে তার ওজন ইন্ডাস্ট্রিতে তার পরিচয় হয়ে উঠেছে।[৪]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]অজয় নাগরথ ১৯৮৬ সালের ১৬ ফেব্রুয়ারি ভারতের মুম্বইয়ে জন্মগ্রহণ করেন। তিনি বলিউড অভিনেতা অনিল নাগরথের পুত্র।[৫]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | ভূমিকা |
|---|---|---|
| ১৯৯৪ | কানুন | রবি (জজের নাতি) |
| ১৯৯৫ | গড এন্ড গান | মাস্টার অজয় নাগরথ |
| ১৯৯৭ | পরদেশ | ডাব্বু |
| ২০০২ | ইয়ে হ্যায় জলওয়া | বান্টি মিত্তল |
| ২০০৩ | এক ঔর এক গেয়ারাহ | রাম সিংয়ের ছেলে |
| ২০১০ | মিলেঙ্গে মিলেঙ্গে | ট্যাঙ্কার |
টেলিভিশন
[সম্পাদনা]| বছর | অনুষ্ঠান | ভূমিকা | টীকা |
|---|---|---|---|
| ১৯৯৪–১৯৯৯ | শ্রীমান শ্রীমতি | চিন্টু | শিশুশিল্পী |
| ১৯৯৭ | ঘর জামাই | সুব্বু ও চাঁদনীর ছেলে | |
| ১৯৯৮–১৯৯৯ | ফেমেলি নাম্বার ওয়ান | তুফান | |
| ২০০৭ | বিগেস্ট লুজার জিতেগা | প্রতিযোগী | |
| ২০১২–২০১৮; ২০২৪–বর্তমান | সি. আই. ডি. | সাব-ইন্সপেক্টর পঙ্কজ | সহায়ক ভূমিকা |
| ২০২১–২০২৩ | বড়ে আচ্ছে লাগতে হ্যায় ২ | আদিত্য শেখাওয়াত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার, 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়' খ্যাত এই জনপ্রিয় অভিনেতা"। Eisamay। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৪।
- ↑ "'Bade Achhe Lagte Hain 2' actor Ajay Nagrath reveals his girlfriend, talks about Nakuul Mehta's morphed nudity - Telly Stars Talk"। The Times of India। ২৮ অক্টোবর ২০২২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৪।
- ↑ "Ajay Nagrath on Dinesh Phadnis: Just like his CID character, he was funny in real life too"। The Times of India। ৫ ডিসেম্বর ২০২৩। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৪।
- ↑ "How the fat boy Ajay Nagrath turned slim!"। The Times of India। ২৯ জুলাই ২০১২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৪।
- ↑ "Ajay Nagrath Birthday, Real Name, Age, Weight, Height, Family, Facts, Contact Details, Girlfriend(s), Bio & More - Notednames"। notednames.com। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে অজয় নাগরথ (ইংরেজি)
