কেন্দ্রীয় ইউরোপীয় সময়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Central European Time থেকে ঘুরে এসেছে)
ইউরোপের সময় অঞ্চল:
হালকা রংঙ্গের দেশগুলো গ্রীষ্মকাল সময় পালন করেনা: আলজেরিয়া, তিউনিসিয়া, আইসল্যান্ড এবং রাশিয়া
| নীল | পশ্চিমী ইউরোপীয় সময় (ইউটিসি+০) পশ্চিমী ইউরোপীয় গ্রীষ্মকাল সময় (ইউটিসি+১) |
| আকাশী নীল | পশ্চিমী ইউরোপীয় সময় (ইউটিসি+০) |
| লাল | কেন্দ্রীয় ইউরোপীয় সময় (ইউটিসি+১) কেন্দ্রীয় ইউরোপীয় গ্রীষ্মকাল সময় (ইউটিসি+২) |
| হলুদ | পূর্ব ইউরোপীয় সময় (ইউটিসি+২) পূর্ব ইউরোপীয় গ্রীষ্মকাল সময় (ইউটিসি+৩) |
| কমলা | কালিনিংরাদ সময় (ইউটিসি+৩) |
| সবুজ | মস্কো সময় (ইউটিসি+৪) |
কেন্দ্রীয় ইউরোপীয় সময় (সিইটি), ইউরোপের বেশির ভাগ অঞ্চল ব্যবহার করা হয়। এটি সময় অঞ্চল নামগুলোর একটি যা ১ ঘন্টা আগে স্থানাংকিত আন্তর্জাতিক সময়ের (ইউটিসি), ইউটিসি+১ অফসেট সময় সাথে (শীতঋতুতে)।
বেশীরভাগ ইউরোপীয় দেশগুলো কেন্দ্রীয় ইউরোপীয় গ্রীষ্মকাল সময়ের (সিইএসটি) দিবালোক সংরক্ষণ সময় ইউটিসি+২ ব্যবহার অবলম্বন করেছে।
পরিচ্ছেদসমূহ |
ব্যবহার [সম্পাদনা]
কেন্দ্রীয় ইউরোপীয় গ্রীষ্মকাল সময় [সম্পাদনা]
নিম্নলিখিত দেশগুলো এবং শহরগুলো কেন্দ্রীয় ইউরোপীয় গ্রীষ্মকাল সময় এর ব্যবহার প্রচালিত আছে। মার্চের শেষ রবিবারে ইউটিসি +১ যোগ করা হয় এবং অক্টোবরের শেষ রবিবারে ইউটিসি -১ বিযোগ করা হয়।
- আলবেনিয়া, ১৯৭৫ থেকে নিয়মিতভাবে
- অ্যান্ডোরা, ১৯৮৪ থেকে নিয়মিতভাবে
- অস্ট্রিয়া, ১৯৮০ থেকে নিয়মিতভাবে
- বেলজিয়াম, ১৯৭৭ থেকে নিয়মিতভাবে (১৯১৬ পূর্বেতে এবং ১৯৪০ পর্যন্ত)
- বসনিয়া ও হার্জেগোভিনা, ১৯৮৩ থেকে নিয়মিতভাবে
- ক্রোয়েশিয়া, ১৯৮৩ থেকে নিয়মিতভাবে
- চেক প্রজাতন্ত্র, ১৯৭৯ থেকে নিয়মিতভাবে
- ডেনমার্ক (মেট্রোপলিটান), ১৯৮০ থেকে নিয়মিতভাবে
- ফ্রান্স (মেট্রোপলিটান), ১৯৭৬ থেকে নিয়মিতভাবে
- জার্মানি, ১৯৮০ থেকে নিয়মিতভাবে
- জিব্রাল্টার, ১৯৮২ থেকে নিয়মিতভাবে
- হাঙ্গেরি, ১৯৮০ থেকে নিয়মিতভাবে
- ইতালি, ১৯৬৬ থেকে নিয়মিতভাবে
- লিশ্টেনশ্টাইন
- লুক্সেমবার্গ, ১৯৭৭ থেকে নিয়মিতভাবে
- মেসিডোনিয়া, ১৯৮৩ থেকে নিয়মিতভাবে
- মাল্টা, ১৯৭৪ থেকে নিয়মিতভাবে
- মোনাকো, ১৯৭৬ থেকে নিয়মিতভাবে
- মন্টেনেগ্রো, ১৯৮৩ থেকে নিয়মিতভাবে
- নেদারল্যাণ্ডস (মেট্রোপলিটান), ১৯৭৭ থেকে নিয়মিতভাবে
- নরওয়ে, ১৯৮০ থেকে নিয়মিতভাবে
- পোল্যান্ড, ১৯৭৭ থেকে নিয়মিতভাবে
- সান মারিনো, ১৯৭৬ থেকে নিয়মিতভাবে
- সার্বিয়া, ১৯৮৩ থেকে নিয়মিতভাবে
- স্লোভাকিয়া, ১৯৭৯ থেকে নিয়মিতভাবে
- স্লোভেনিয়া, ১৯৮৩ থেকে নিয়মিতভাবে
- স্পেন (ক্যানারি দ্বীপপুঞ্জ ব্যতীত), ১৯৭৪ থেকে নিয়মিতভাবে
- সুইডেন, ১৯৮০ থেকে নিয়মিতভাবে
- সুইজারল্যান্ড, ১৯৮১ থেকে নিয়মিতভাবে
- ভ্যাটিকান সিটি, ১৯৬৬ থেকে নিয়মিতভাবে
অন্য দেশের [সম্পাদনা]
অন্য দেশে জন্য ইউটিসি+১ দেখুন।
আরও দেখুন [সম্পাদনা]
- সময় অঞ্চল
- ইউরোপীয় গ্রীষ্মকাল সময়
- ইউটিসি+০০:২০ (আমস্টার্ডাম সময়)
- ইউটিসি+০১:০০
- অন্য দেশে এবং ভূখন্ডে ইউটিসি+১ সময় অঞ্চল