কেন্দ্রীয় ইউরোপীয় গ্রীষ্মকাল সময়
| নীল | পশ্চিমী ইউরোপীয় সময় (ইউটিসি+০) পশ্চিমী ইউরোপীয় গ্রীষ্মকাল সময় (ইউটিসি+১) |
| আকাশী নীল | পশ্চিমী ইউরোপীয় সময় (ইউটিসি+০) |
| লাল | কেন্দ্রীয় ইউরোপীয় সময় (ইউটিসি+১) কেন্দ্রীয় ইউরোপীয় গ্রীষ্মকাল সময় (ইউটিসি+২) |
| হলুদ | পূর্ব ইউরোপীয় সময় (ইউটিসি+২) পূর্ব ইউরোপীয় গ্রীষ্মকাল সময় (ইউটিসি+৩) |
| কমলা | কালিনিংরাদ সময় (ইউটিসি+৩) |
| সবুজ | মস্কো সময় (ইউটিসি+৪) |
কেন্দ্রীয় ইউরোপীয় গ্রীষ্মকাল সময় (সিইডিটি), দিবালোক সংরক্ষণ সময়ের নামগুলোর একটি যা ২ ঘন্টা আগে স্থানাংকিত আন্তর্জাতিক সময়ের (ইউটিসি), ইউটিসি+২ অফসেট সময় সাথে (গ্রীষ্মকাল)। এটি ইউরোপের বেশির ভাগ অঞ্চল ব্যবহার করা হয়। শীতঋতুর সময়, কেন্দ্রীয় ইউরোপীয় সময় হিসেবে ইউটিসি+১ ব্যবহার করা হয়।
কেন্দ্রীয় ইউরোপীয় গ্রীষ্মকাল সময়ের আরও নাম পরিচিত, যেমন, মধ্য ইউরোপীয় গ্রীষ্মকাল সময় (এমইএসটি), কেন্দ্রীয় ইউরোপীয় দিবালোক সংরক্ষণ সময় (সিইডিটি)।
১৯৯৬ সাল থেকে ইউরোপীয় গ্রীষ্মকাল সময় মার্চের শেষ রবিবার থেকে অক্টোবর শেষ রবিবার অবলম্বন করা হয়ে থাকে। আগেকার নিয়ম ইউরোপিয়ান ইউনিয়ন জুড়ে এক ছিল না।[১]
[সম্পাদনা] ব্যবহার
নিম্নলিখিত দেশগুলো এবং শহরগুলো কেন্দ্রীয় ইউরোপীয় গ্রীষ্মকাল সময়ের ব্যবহার প্রচালিত আছে। মার্চের শেষ রবিবারে ইউটিসি -১ বিযোগ করা হয় এবং অক্টোবরের শেষ রবিবারে ইউটিসি +১ যোগ করা হয়।
- আলবেনিয়া, ১৯৭৪ থেকে নিয়মিতভাবে
- অ্যান্ডোরা, ১৯৮৫ থেকে নিয়মিতভাবে
- অস্ট্রিয়া, ১৯৮০ থেকে নিয়মিতভাবে
- বেলজিয়াম, ১৯৮০ থেকে নিয়মিতভাবে
- বসনিয়া ও হার্জেগোভিনা, ১৯৮৩ থেকে নিয়মিতভাবে
- ক্রোয়েশিয়া, ১৯৮৩ থেকে নিয়মিতভাবে
- চেক প্রজাতন্ত্র, ১৯৭৯ থেকে নিয়মিতভাবে
- ডেনমার্ক (মেট্রোপলিটান), ১৯৮০ থেকে নিয়মিতভাবে
- ফ্রান্স (মেট্রোপলিটান), ১৯৭৬ থেকে নিয়মিতভাবে
- জার্মানি, ১৯৮০ থেকে নিয়মিতভাবে
- জিব্রাল্টার, ১৯৮২ থেকে নিয়মিতভাবে
- হাঙ্গেরি, ১৯৮০ থেকে নিয়মিতভাবে
- ইতালি, ১৯৬৬ থেকে নিয়মিতভাবে
- লিশ্টেনশ্টাইন
- লুক্সেমবার্গ, ১৯৭৭ থেকে নিয়মিতভাবে
- মেসিডোনিয়া, ১৯৮৩ থেকে নিয়মিতভাবে
- মাল্টা, ১৯৭৪ থেকে নিয়মিতভাবে
- মোনাকো, ১৯৭৬ থেকে নিয়মিতভাবে
- মন্টেনেগ্রো, ১৯৮৩ থেকে নিয়মিতভাবে
- নেদারল্যাণ্ডস (মেট্রোপলিটান), ১৯৭৭ থেকে নিয়মিতভাবে
- নরওয়ে, ১৯৮০ থেকে নিয়মিতভাবে
- পোল্যান্ড, ১৯৭৭ থেকে নিয়মিতভাবে
- ম্যাসেডোনিয়া প্রজাতন্ত্র, ১৯৮৩ থেকে নিয়মিতভাবে
- সান মারিনো, ১৯৬৬ থেকে নিয়মিতভাবে
- সার্বিয়া, ১৯৮৩ থেকে নিয়মিতভাবে
- স্লোভাকিয়া, ১৯৭৯ থেকে নিয়মিতভাবে
- স্লোভেনিয়া, ১৯৮৩ থেকে নিয়মিতভাবে
- স্পেন (ক্যানারি দ্বীপপুঞ্জ ব্যতীত), ১৯৭৪ থেকে নিয়মিতভাবে
- সুইডেন, ১৯৮০ থেকে নিয়মিতভাবে
- সুইজারল্যান্ড, ১৯৮১ থেকে নিয়মিতভাবে
- ভ্যাটিকান সিটি, ১৯৬৬ থেকে নিয়মিতভাবে
পর্তুগালে ১৯৯৩–১৯৯৫ এবং লিথুয়েনিয়াতে ১৯৯৮–১৯৯৯ সাল পর্যন্ত সিইডিটি ব্যবহার করা হয়েছিল।
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Joseph Myers (2009-07-17). History of legal time in Britain. http://www.srcf.ucam.org/~jsm28/british-time/। সংগৃহীত হয়েছে: 2009-10-11.