সরিষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| সরিষা | |
|---|---|
| সরিষা(ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস - Brassica campestris) | |
| জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Plantae |
| (অবিন্যাসিত): | Angiosperms |
| (অবিন্যাসিত): | Eudicots |
| (অবিন্যাসিত): | Rosids |
| বর্গ: | Brassicales |
| পরিবার: | Brassicaceae |
| Species | |
|
. |
|
চিত্র:WhiteMustard.jpg
সাদা সরিষা (সিনাপিস অ্যালবা - Sinapis alba)
বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে উৎপন্ন হওয়া সরিষার হলুদ ফুল
চিত্র:PickledMustard.JPG
থাইল্যান্ডের সরিষা
সরিষা ব্রাসিকা (Brassica) বা ক্রুসিফেরি (Cruciferae) গোত্রের কয়েক প্রজাতির তেল প্রদায়ী দ্বিবীজপত্রী উদ্ভিদ। সরিষার দানা মশলা হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও সরিষার দানা পানির সাথে মিশিয়ে ভিনেগারসহ বিভিন্ন তরল তৈরি করা হয়, দানা পিষে সরিষার তেল তৈরি করা হয় যা রান্নার কাজে ব্যবহৃত হয়। সরিষার পাতা সরিষার শাক বা সর্ষে শাক হিসেবে খাওয়া হয়।
সরিষা একবর্ষজীবি উদ্ভিদ। এর উৎপত্তিস্থল এশিয়া। ভারতীয় উপমহাদেশসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে শীতকালীন রবিশষ্য হিসেবে সরিষার চাষ করা হয়। সরিষার গাছ দৈর্ঘ্যে ১ মিটার মত হয়, তবে রাই সরিষা ২ মিটারও উঁচু হতে পারে[১]।