লি না
| [[File: |
|
| দেশ | |
|---|---|
| বাসস্থান | ওহান, হুবেই, চীন |
| জন্ম | ফেব্রুয়ারি ২৬, ১৯৮২ ওহান, হুবেই, চীন |
| উচ্চতা | ১.৭২ মিটার (৫’–৮”) |
| ওজন | ৬৫ কেজি (১৪০ পাউন্ড; ১০.২ স্টোন) |
| প্রথম খেলা | ১৯৯৯ |
| খেলেন | ডান হাতি (two-handed backhand) |
| ক্যারিয়ারে পুরস্কৃত টাকা | $6,444,632 |
| একক | |
| ক্যারিয়ার রেকর্ড | 383–141 |
| কর্মজীবনে শিরোপা | 5 WTA, 19 ITF |
| সর্বোচ্চ স্থানাধিকারী | No. 4 (June 6, 2011) |
| বর্তমান স্থান | No. 4 (June 6, 2011) |
| গ্র্যান্ড স্ল্যাম একক ফলাফল | |
| অস্ট্রেলিয়ান ওপেন | F (2011) |
| ফ্রেঞ্চ ওপেন | W (2011) |
| উইম্বলেডন | QF (2006, 2010) |
| ইউএস ওপেন | QF (2009) |
| জোড়া | |
| ক্যারিয়ার রেকর্ড | 120–49 |
| কর্মজীবনে শিরোপা | 2 WTA, 16 ITF |
| সর্বোচ্চ স্থানাধিকারী | No. 54 (August 28, 2006) |
| গ্র্যান্ড স্ল্যামে দুই জনের ফলাফল | |
| অস্ট্রেলিয়ান ওপেন | 2R (2006, 2007) |
| ফ্রেঞ্চ ওপেন | 2R (2006, 2007) |
| উইম্বলেডন | 2R (2006) |
| ইউএস ওপেন | 3R (2005) |
| সর্বশেষ আপডেট: May 16, 2011। | |
| পদক রেকর্ড | ||
|---|---|---|
| Women's Tennis | ||
| Universiade | ||
| স্বর্ণ | 2001 Beijing | Singles |
| স্বর্ণ | 2001 Beijing | Doubles |
| Asian Games | ||
| স্বর্ণ | 2010 Guangzhou | Team |
| ব্রোঞ্জ | 2006 Doha | Singles |
লি না (জন্মঃ ২৬ ফেব্রুয়ারি, ১৯৮২ইং) পেশাদারী টেনিস খেলোয়াড় হিসেবে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিনিধিত্ব করছেন। তিনি ৫ বার ডব্লিউটিএ এবং ১৯ বার আইটিএফ (ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন) এককের শিরোপা অর্জন করেন। ১৯ সেপ্টেম্বর, ২০১১ ইংরেজী তারিখ পর্যন্ত প্রমিলা টেনিস সংস্থা প্রদত্ত সর্বশেষ প্রমিলা টেনিস র্যাংকিংয়ে বর্তমানে বিশ্বের ৫নং খেলোয়াড়ের মর্যাদায় আসীন আছেন লি না।[১]
২০১১ সালের ফ্রেঞ্চ ওপেন এককে শিরোপা লাভ করে লি না চীন তথা এশিয়ার ১ম খেলোয়াড় হিসেবে যে-কোন গ্রাণ্ড স্লাম বিজয়ের বিরল সম্মান অর্জন করেন।[২] এছাড়াও তিনি ২০১১ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উন্নীত হয়ে প্রথম চীনা তথা এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে বৃহৎ কোন একক ফাইনালে অংশগ্রহণকারী খেলোয়াড় ছিলেন।
পরিচ্ছেদসমূহ |
মাঠের বাইরে [সম্পাদনা]
লি না ১৯৮২ সালের ২৬ ফেব্রুয়ারি চীনের হুবাই প্রদেশের ওহান এলাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা লি শেংপেং ছিলেন একজন সৌখিন ব্যাডমিন্টন খেলোয়াড়। কিন্তু চীনের সাংস্কৃতিক আন্দোলনের নিয়ম-নীতির কারণে পেশাদারী খেলোয়াড় হিসেবে অংশ নিতে পারেননি শেংপেং।[৩]
৬ বছর বয়সে লি ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে খেলাধূলায় আবির্ভূত হতে চেয়েছিলেন। কিন্তু তার কোচ লক্ষ্য করেছেন যে ব্যাডমিন্টনের চেয়ে লন টেনিসেই তাকে বেশী মানাবে। ৮ বছর বয়সে কোচ লি'র পিতা-মাতাকে জানান যে তাকে টেনিসে স্থানান্তরিত করা যাবে যা লি না নয় বছর বয়সে স্থানান্তরিত হয়েছিল।[৪] লি পরবর্তীতে চীনের জাতীয় টেনিস দলে ১৯৯৭ এবং ১৯৯৯ সালে যোগ দিয়েছিলেন।
শিক্ষা ও সংসার [সম্পাদনা]
২০০২ সালের শেষ দিকে লি না জাতীয় টেনিস দল থেকে নিজের নাম প্রত্যাহার করেন। হুয়াঝং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তিনি সাংবাদিকতায় স্নাতক ডিগ্রী অর্জন করেন ২০০৯ সালে। নাম প্রত্যাহারের ফলে চীনের গণমাধ্যমগুলো প্রায়শঃই লি না এবং জাতীয় দলের মধ্যে সাংঘর্ষিক অবস্থার কথা তুলে ধরতো। কোন কোন প্রতিবেদনে তাকেসহ দলীয় খেলোয়াড় জিয়াং শানের মধ্যেকার ঘনিষ্ঠ সম্পর্ককে জড়িয়ে জাতীয় দল থেকে তার নাম প্রত্যাহারের কথা উল্লেখ করে।[৫] কোন প্রতিবেদনে আবার তার জাতীয় কোচ য়ু লিকিআওয়ের তাদের মেলামেশা নিয়ে কঠোর পদক্ষেপের ফলে লি নিজেকে সড়িয়ে নেবার দাবী করেছেন বলে উল্লেখ করা হয়।[৬] অন্য এক প্রতিবেদনে জানা যায়, লি ব্যক্তিগত প্রশিক্ষক নিয়োগের ব্যাপারে আলাপ করে প্রত্যাখ্যাত হয়েছিলেন।[৭]
২০০৪ সালে লি পুণরায় জাতীয় টেনিস দলে প্রত্যাবর্তন করেন। কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন খেলাধূলা পদ্ধতির প্রেক্ষাপটে ২০০৮ সালে টেনিস খেলোয়াড়দেরকে পরীক্ষামূলকভাবে পুণর্গঠন নীতির আওতায় এনে পুণরায় জাতীয় দল থেকে বাদ দেয়া হয় লি না-কে। এ পরিবর্তনকে চীনের গণমাধ্যমগুলো একলা চলো নীতি হিসেবে উল্লেখ করে সরকারের গৃহীত পদ্ধতির ব্যাপক সমালোচনা করে। এরফলে লি স্বাধীনভাবে নিজ কোচ মনোনয়ন করেন এবং আরো জয়ের ধারায় নিজেকে ফিরিয়ে নিয়ে আসেন। এখন তার অর্জিত জয়ের ৮-১২% অর্থ সরকারী কোষাগারে যুক্ত হয় যা পূর্বে ছিল ৬৫%।
খেলায় অংশগ্রহণ ও শিরোপা লাভ [সম্পাদনা]
১৯৯৯ থেকে ২০০৪ সালের মধ্যে লি ২০ বার মহিলাদের এককের শিরোপা জয় করেন। ১৯ বার আইটিএফ এবং একবার ডব্লিউটিএ ট্যুরে যা চীনের ইতিহাসে মহিলাদের মধ্যে ছিল প্রথম।
জানুয়ারি, ২০০৮ সালে তিনি সোয়া তিন বছরের মধ্যে ২য় বারের মতো ডব্লিউটিএ ট্যুর শিরোপা জিতেন। লি ১৯৯৯ সালে পেশাদারী টেনিস খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। ঐ বছর তিনি চারটি একক প্রতিযোগিতার মধ্যে তিনটিতেই জয়ী হন। তন্মধ্যে, আইটিএফের পরিচালনায়শেনঝেনে ২টি এবং বেলজিয়ামের ওয়েস্টেণ্ডে একটি জিতেন।
মে, ২০০৪ সালে লি র্যাংকবিহীন অবস্থায় পুণরায় মাঠে প্রত্যাবর্তন করেন। ঐ মৌসুমে প্রথম ২৬টি খেলায় জয়ী হন তিনি। তিনটি ২৫ হাজার ডলারের এবং একটি ৫০ হাজার ডলারের প্রতিযোগিতার শিরোপা লাভে সক্ষম হন। এর মাধ্যমে তিনি খেলোয়াড়ী জীবনে ১৮তম একক শিরোপা লাভ করেন। আগস্টে ৫০ হাজার ডলারের ব্রঙ্কস্ প্রতিযোগিতায় এভজেনিয়া লিনেটস্কায়া'র কাছে সেমি-ফাইনালে হেরে বিদায় নেন লি। কিন্তু দ্বৈত খেলায় লি না তার খেলোয়াড়ী জীবনের ষোড়শ আইটিএফ দ্বৈত প্রতিযোগিতা এবং সর্বসাকুল্যে ১৭ বার জয় করেন।
খেলোয়াড়ী জীবন [সম্পাদনা]
লি না প্রথম গ্রাণ্ড স্ল্যাম শিরোপা জয়লাভ করেন। এর মাধ্যমেই তিনি এশিয়ার দেশগুলোতে জন্মগ্রহণকারী নাগরিক হিসেবে ২০১১ সালের ফ্রেঞ্চ ওপেন প্রতিযোগিতার একক জয়ী প্রথম ব্যক্তি হলেন। লি ৬ষ্ঠ বাছাই বারবোরা জালাভোভা-স্ট্রাইকোভা, সিলভিয়া সোলার এসপিনোসা, সোরানা সিরস্টিয়া, ৯ম বাছাই পেট্রা কেভিটোভা, ৪র্থ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা, ৭ম বাছাই মারিয়া শারাপোভাকে হারিয়ে ফাইনালে পৌঁছেন।[৮] অতঃপর ফাইনালে ৫ম বাছাই ও পূর্বতন চ্যাম্পিয়ন ফ্রান্সেস্কা স্কিয়াভোনকে হারিয়ে গ্রাণ্ড স্ল্যাম শিরোপা লাভ করেন তিনি।
খেলা শেষে লি না'কে চীনের গণমাধ্যম ও প্রচারমাধ্যমগুলো অজস্র ধন্যবাদ জানায়।[৯] সমগ্র চীনে তার জনপ্রিয়তা অসম্ভব রকম ও দ্রুত লয়ে বৃদ্ধি পায় যখন লি গ্র্যাণ্ড স্লামের শিরোপা লাভ করেন।[২] ফ্রেঞ্চ ওপেনের পর লি না তার খেলোয়াড়ী জীবনের সর্বোচ্চ ও বিশ্বের ৪র্থ স্থানধারী প্রমিলা খেলোয়াড়ের মর্যাদায় অভিষিক্ত হন।
গ্র্যাণ্ড স্লাম ফাইনাল [সম্পাদনা]
লি না এ পর্যন্ত দুই বার গ্র্যাণ্ড স্লাম এককের ফাইনালে অংশগ্রহণ করেছেন। তন্মধ্যে একবার শিরোপা অর্জন ও আরেকবার রানার-আপ হয়েছেন।
| ফলাফল | সাল | চ্যাম্পিয়নশীপ | ফাইনালে প্রতিপক্ষ | স্কোর |
|---|---|---|---|---|
| রানার-আপ | ২০১১ | অস্ট্রেলিয়ান ওপেন | ৬ - ৩, ৩ - ৬, ৩ - ৬ | |
| বিজয়ী | ২০১১ | ফ্রেঞ্চ ওপেন | ৬ - ৪, ৭ - ৬ (০) |
আরো দেখুন [সম্পাদনা]
তথ্য সূত্র [সম্পাদনা]
- ↑ লি নাঃ বর্তমানে বিশ্বের ৫নং খেলোয়াড়, ১৯ সেপ্টেম্বর, ২০১১
- ↑ ২.০ ২.১ অ্যাথলেট থেকে চীনের জাতীয় বীর
- ↑ স্পোর্টস.১৬৩.কমে লি না
- ↑ নিউইয়র্কে বাড়ীর পরিবেশ খুঁজে পেলেন লি না
- ↑ জাতীয় পল থেকে নাম প্রত্যাহার বিষয়ক প্রতিবেদন
- ↑ কোচের কঠোর পদক্ষেপ গ্রহণ
- ↑ স্পোর্টস.১৬৩.কম: ব্যক্তিগত প্রশিক্ষক নিয়োগ
- ↑ লি না'র ঐতিহাসিক বিজয়
- ↑ সম্মানের কেন্দ্রবিন্দুতে লি
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Li Na |
- টেমপ্লেট:Wta
- Li Na ITF Tennis profile
- Li Na, comprehensive sports profile – historical information, news, pictures, video, and personal data
- Li Na Li Na's Personal Weibo(Microblog)