রেঁনেসা (ব্যান্ড)
|
|
এক বা একাধিক অবদানকারী উদ্বেগ প্রকাশ করেছেন যে এই নিবন্ধের বিষয়বস্তু উল্লেখযোগ্যতার সাধারণ নির্দেশাবলী অনুসরণ করে নাই । যদি কোনো ব্যবহারকারী এই বিষয় সম্পর্কে জানেন, তাহলে দয়াকরে এ নিবন্ধটি উল্লেখযোগ্যতা প্রতিষ্ঠার জন্য প্রসারিত করুন, বিশ্বস্ত সূত্র থেকে সত্যতা প্রমাণ করুন। যদি উল্লেখযোগ্যতা প্রমাণ না হয়, তাহলে এ নিবন্ধটি মুছে ফেলার নীতি অনুযায়ী মুছে ফেলার যোগ্য বলে বিবেচিত হবে অথবা একীকরণ করা হবে। |
| রেনেসাঁ | |
|---|---|
| উদ্ভব | ঢাকা, বাংলাদেশ |
| ধরন | রেগে জ্যাজ সফট রক |
| কার্যকাল | ১৯৮৫–বর্তমান |
| লেবেল | সাউন্ডটেক সংগীতা |
| সদস্যবৃন্দ | |
| নকীব খান ফয়সাল সিদ্দিকি বগী পিলু খান কাজী হাবলু মোটো মামুন |
|
রেনেসাঁ বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় ব্যান্ড যা ১৯৮৫ সালে গঠিত হয়।এই ব্যান্ডের সবাই ছোটবেলা থেকে গান করছেন বা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন ।১৯৮৫ সালে নকীব খান সোলস ছেড়ে ঢাকায় আসার পর এই ব্যান্ড গঠন করেন। গঠনের পর তাদের মধ্যে চলছিল ব্যাপক আলোচনা, গানের কাঁটাছেড়া, যোগ-বিয়োগ। নকীব খান বলেন- ‘তখন দেশে রক গানের জোয়ার চলছে। আমরা চাচ্ছিলাম সেখান থেকে বেরিয়ে এসে নতুন কিছু করতে। মেলোডিয়াস, শক্তিশালী লিরিকস নিয়ে বাংলা গান করতে আমাদের দারুণ আকাংঙ্খা হচ্ছিল।’ [১] রেনেসাঁর অন্যতম সদস্য নকীব খান বলেন, ‘যেহেতু আমরা সবাই চাকরি নিয়ে ব্যস্ত থাকি তাই একটু সময় নিয়ে অ্যালবামের কাজগুলো করতে হয়। তা ছাড়া আমাদের ব্যান্ডের সবাই গানের ব্যাপারে খুবই সিরিয়াস। গানের গুণগত মানের ব্যাপারে আমরা কখনোই আপস করতে রাজি নই।’ [২]নকিব খান ও পিলু খান টু বি কনটিনিউড... নামের একটি ছবিতে ‘তোমার কষ্টের চিৎকারে জন্ম নিলাম আমি’ শিরোনামের গান গেয়েছেন যে ছবিটি পরিচালনা করছেন ইফতেখার ফাহিম।[৩] ২০০৯ সালে এবিসি রেডিওর ঈদ আনন্দ আয়োজনে স্টুডিও কনসার্টে অংশ নেয় রেঁনেসা ব্যান্ড।[৪]
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] প্রকাশিত এলবাম
- রেঁনেসা (১৯৮৮)
- তৃতীয় বিশ্ব (১৯৯৩)
- একাত্তরের রেনেসাঁ (১৯৯৮)
- একুশ শতকে রেঁনেসা (২০০৪)
[সম্পাদনা] প্রাথমিক সদস্যবৃন্দ
- নকীব খান
- ফয়সাল সিদ্দিকি বগী
- পিলু খান (নকীব খানের অনুজ )
- কাজী হাবলু
- মোটো
- মামুন
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ http://glitz.bdnews24.com/details.php?catry=13&showns=477
- ↑ http://www.prothom-alo.com/detail/date/2011-01-12/news/81863
- ↑ http://www.prothom-alo.com/detail/date/2011-01-12/news/64842
- ↑ http://www.prothom-alo.com/detail/date/2011-01-12/news/4000
[সম্পাদনা] বহিঃসংযোগ
- http://gaanerkotha.blogspot.com/2009/11/blog-post_2905.html
- http://prothom-aloblog.com/posts/16/96850
- http://www.calculusgroup.info/smc/2318
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |