চন্দ্রবিন্দু (ব্যান্ড)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। |
চন্দ্রবিন্দু কলকাতার একটি বাংলা ব্যান্ড দল। তাদের নাম নেয়া হয়েছে বাংলা বর্ণমালার শেষ অক্ষর চন্দ্রবিন্দু ঁ থেকে। এছাড়া জনপ্রিয় বাংলা ছড়াকার সুকুমার রায়ের ননসেন্স ছড়ার বই হযবরল এর একটি উক্তি থেকেও তারা এই নাম রাখার প্রেরণা পেয়েছেন।
ব্যান্ডটি চন্দ্রিলের বিদ্রুপাত্নক, কথ্য ভাষার গানের কথার জন্য পরিচিত। এসব কথায় সাম্প্রতিক ঘটনা এবং সাংস্কৃতিক পরিমন্ডলের সূত্র দেয়া থাকে। এছাড়া তারা উপল ও অনিন্দ্যের লেখা ভিন্ন ধাঁচের গানও পরিবেশন করে থাকে।
পরিচ্ছেদসমূহ |
ব্যান্ড সদস্য [সম্পাদনা]
- সুরজিৎ — গিটার
- রাজশেখর — পারকিউশন
- চন্দ্রিল — গীতিকার
- অনিন্দ্য — গীতিকার/প্রধান গায়ক
- দ্রোণ — কি-বোর্ড
- অরুপ — গিটার
- উপল — গীতিকার/প্রধান গায়ক
- রিজু — গিটার
সাবেক সদস্য [সম্পাদনা]
- প্রীতম
- অরিন্দম
ডিসকোগ্রাফি [সম্পাদনা]
- আর জানি না (১৯৯৭)
- গাধা (১৯৯৮)
- ত্বকের যত্ন নিন (১৯৯৯)
- চ (২০০১)
- ডাকনাম (২০০২)
- জুজু (২০০৩)
- চন্দ্রবিন্দাস (সংকলন, ২০০৫)
- এভাবেও ফিরে আসা যায় (আর জানি না অ্যালবামের নতুন সংস্করন, ২০০৫)
- হুলাবিলা (২০০৫)
- 'U/A (২০০৮)
আরো দেখুন [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Singing the nonsense verse, a Times of India article on the band
- Of Moon and More, an article on the band in The Hindu
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |