শিরোনামহীন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিরোনামহীন
উদ্ভব ঢাকা, বাংলাদেশ
ধরন ক্লাসিক্যাল রক
কার্যকাল ১৯৯৬-বর্তমান
লেবেল জি-সিরিজ
ওয়েবসাইট www.shironamhin.net
সদস্যবৃন্দ
জিয়া
তুহিন
সাফিন
রাজিব
তুষার

শিরোনামহীন বাংলাদেশের একটি ব্যান্ড। ১৯৯৬ সালে এ ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়। [১]ভোকাল তুহিন ও বেজিস্ট জিয়া ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য।মহীনের ঘোড়াগুলি ব্যান্ড দ্বারা শিরোনামহীন প্রভাবিত হয়েছে। ব্যান্ডটি শুরু থেকেই নিজস্ব স্বকীয়তা বজায় রেখে গান পরিবেশন করে আসছে। পশ্চিমা বাদ্যযন্ত্র এবং দেশীয় বাদ্যযন্ত্রের সফল ব্যবহার তাদের আলাদা করেছে অন্য ব্যান্ডগুলি থেকে। দোতরা, সরোদ, বাঁশি যেমন গানে ব্যবহার হয়েছে, তেমনি ড্রাম, গিটার , বেজ গিটার, ইলেক্ট্রিক গিটারও প্রয়োজন অনুযায়ী গানে ব্যবহার হয়েছে।২০১০ সালে শিরোনামহীন ব্যান্ডের ওপর একটি তথ্যচিত্র প্রকাশিত হয়েছে।২০০৮ সালের ১ আগস্ট তারা বামবার সদস্যপদ লাভ করে।[২]

পরিচ্ছেদসমূহ

বর্তমান সদস্য [সম্পাদনা]

  • দিয়াত (ব্যাঞ্জো, গিটার)
  • জিয়া (বেজ)
  • তুহিন (ভোকাল)
  • সাফিন (ড্রামস)
  • রাজিব (কি-বোর্ড)
  • তুষার (গিটার)

প্রকাশিত অ্যালবাম [সম্পাদনা]

  • জাহাজী (২০০৪)[৩]
  • ইচ্ছেঘুড়ি (২০০৬)[৪]
  • বন্ধ জানালা (২০০৯)[৫]
  • শিরোনামহীন-রবীন্দ্রনাথ(২০১০)[৬]

মিক্সড অ্যালবাম [সম্পাদনা]

  • নিয়ন আলোয় স্বাগতম (২০০৭)
  • স্বপ্নচূড়া- ২(২০০৬)
  • স্বপ্নচূড়া-৩ (২০০৭)
  • বন্ধুতা(২০০৮)
  • রক ১০১ (২০০৮)
  • রক ২০২

তথ্যসূত্র [সম্পাদনা]

বহিঃসংযোগ [সম্পাদনা]