জুল ভের্ন
জুল গাব্রিয়েল ভের্ন[১] (ফরাসি ভাষায়: Jules Gabriel Verne) (ফেব্রুয়ারি ৮, ১৮২৮ - মার্চ ২৪, ১৯০৫) একজন ফরাসি লেখক ও অসামান্য সব বিজ্ঞান কল্পকাহিনী রচনার জন্য বিখ্যাত। উড়োজাহাজ, রকেট কিংবা সাবমেরিনের বাস্তবিক ও ব্যবহারিক প্রয়োগের অনেক পূর্বেই তিনি মহাকাশ ভ্রমণ ও সমুদ্রের তলদেশে ভ্রমণের কল্পকাহিনী লিখেছিলেন। পৃথিবীতে তাঁর লেখা সবচেয়ে বেশী বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তাঁর লেখা বেশ কিছু কাহিনী নিয়ে চলচ্চিত্রও নির্মিত হয়েছে।
জুল ভের্নের জন্ম ১৮২৮ সালে ফ্রান্সের পশ্চিমে বিস্কে উপসাগরের তীরে অবস্থিত নঁত নামের বন্দর শহরে। শৈশবকাল কাটে এখানকার বিদ্যালয়ে পড়াশুনা করে। ১২ বছর বয়সে জাহাজের কেবিনবয় হিসেবে কাজ নিয়ে বাড়ী থেকে পালাতে গিয়ে ধরা পড়ে মায়ের কাছে প্রতিজ্ঞা করেন এখন থেকে নিজের মনের মধ্যেই ঘুরে বেড়াবেন। বাবার ইচ্ছায় আইন বিষয়ে পড়াশুনা করে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করে বেশ প্রসার লাভ করেন। অভিযানপ্রিয় জুল ভের্ন খুব দ্রুত বিরক্ত হন এ পেশার প্রতি। আইন ব্যবসা ছেড়ে পাড়ি জমান আমেরিকাতে ১৮৬৭ সালে।
সাহিত্যাঙ্গনে ভের্নের প্রবেশ ঘটে মঞ্চনাটক লেখার মাধ্যমে। তাঁর লেখা মঞ্চনাটক জনপ্রিয়তা পায়। তাঁর লেখা প্রথম বই বেলুনে পাঁচ সপ্তাহ অত্যন্ত অবাস্তব বলে কোন প্রকাশক ছাপতে রাজী না হওয়ায় রেগে গিয়ে পাণ্ডুলিপি আগুনে পুড়িয়ে ফেলার সময় তাঁর স্ত্রীর হস্তক্ষেপে রক্ষা পায়। পরে এ বইটি প্রকাশিত হলে রাতারাতি প্রচন্ড জনপ্রিয়তা পায়। ব্যক্তিগত জীবনে প্রচণ্ড ঘরকুনো এই লেখক তার বাড়ীর চিলেকোঠায় বসে লিখে গেছেন বিশ্বমাতানো সব কল্পবিজ্ঞান কাহিনী। তাঁর সৃষ্ট চরিত্রগুলির মধ্যে ক্যাপ্টেন নিমো, রোবার ও ক্যাপ্টেন হ্যাটেরাস উল্লেখযোগ্য। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ও নানা সাহেরের ইতিহাস আশ্রিত তাঁর উপন্যাস টাইগার্স এন্ড ট্রেটস-এ অবিভক্ত ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নিখুঁত বর্ণনা পাওয়া যায়। মৃত্যুবরণ করেন ২৪ মার্চ ১৯০৫ আমেরিকায়।
সূচিপত্র |
[সম্পাদনা] সম্মাননা
ফ্রান্স সাহিত্য অ্যাকাডেমি তাঁকে "অর্ডার অব মেরিট" সম্মানে ভূষিত করে। জুল ভের্ন ইংল্যান্ড রয়াল অ্যাকাডেমির সম্মানসূচক সদস্যপদ লাভ করেন।
[সম্পাদনা] গ্রন্থতালিকা
| এই পরিচ্ছেদটি পরিবর্ধন করা প্রয়োজন। |
[সম্পাদনা] উপন্যাস
- ১৮৫৯ : ভোয়াইয়াজ আ রকুলোঁ অনংলতের এ অনেকস (Voyage à reculons en Angleterre et en Écosse)
- ১৮৬২ : ল্য কোঁত দ্য শঁতলেন (Le Comte de Chanteleine) --
- ১৮৬৩ : সাঁক সমেন অঁ বালোঁ (Cinq semaines en ballon) -- বেলুনে পাঁচ সপ্তাহ
- ১৮৬০ : পারি ও ভাঁতিয়েম সিয়েক্ল (Paris au XXe siècle) -- বিংশ শতকের প্যারিস
- ১৮৬৪-১৮৬৭ : লেজাভন্তুর দু কাপিতেন আতেরা (Les Aventures du capitaine Hatteras) -- ক্যাপ্টেন হ্যাটেরাসের অভিযান
- ১৮৬৪ : ভোয়াইয়াজ ও সঁত্র্ দ্য লা তের (Voyage au centre de la Terre) -- ভূকেন্দ্রে অভিযান
- ১৮৬৫ : দ্য লা তের আ লা লুন (De la Terre à la Lune)-- পৃথিবী থেকে চাঁদে/ চাঁদে অভিযান (সেবা প্রকাশনী থেকে প্রকাশিত নাম)
- ১৮৬৬-১৮৬৮ : লেজঁফঁ দু কাপিতেন গ্রঁ (Les Enfants du Capitaine Grant) -- ক্যাপ্টেন গ্রান্টের শিশুদের খোঁজে
- ১৮৬৯ : ভাঁত মিল লিও সু লে মের (Vingt mille lieues sous les mers) -- সাগরের তলে বিশ হাজার লিগ/ পাতাল অভিযান (সেবা প্রকাশনী থেকে প্রকাশিত নাম)
- ১৮৬৯ : ওতুর দ্য লা লুন (Autours de la Lune)
- ১৮৭০ : লোঁক্ল্ রোবাঁসোঁ (১৯৯৩ সালে প্রকাশিত) (L'oncle Robinson)
- ১৮৭০-১৮৭৪ : ল শঁসেলর (Le Chancellor)
- ১৮৭০ : আভঁতুর দ্য ত্রোয়া রুস এ দ্য ত্রোয়া জংলে দঁ লাফ্রিক ওস্ত্রাল (Aventures de trois Russes et de trois Anglais dans l'Afrique australe)
- ১৮৭১ : উন ভিল ফ্লোতঁত (Une ville flottante]]
[সম্পাদনা] পাদটীকা ও তথ্যসূত্র
- ↑ প্রথম নামের বিকল্প বানান "জুল্স" এবং দ্বিতীয় নামের বিকল্প বানান "ভার্ন" হতে পারে। এই নিবন্ধে এই ফরাসি ব্যক্তিনামটির প্রতিবর্ণীকরণে উইকিপেডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ পাতায় উল্লিখিত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |