ফ্যাক্স
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্যাক্স ইংরেজি শব্দ FAX। কোন কাগজে লিখিত তথ্য অবিকৃত অবস্থায় দ্রুত তম সময়ে দুর দুরান্তে পাঠানোর পদ্ধতি। এটি মূলত: একটি যন্ত্রের নাম যার মাধ্যমে ফ্যাক্স করা যায়। টেলিফোন লাইন এ ফ্যাক্স যন্ত্র বসানোর মাধ্যমে এটি ব্যবহার হয়। টেলিফোন লাইনই এর তথ্য পরিবাহক । এটি টেলেক্স এর সমসাময়িক উদ্বাবন, টেলেক্স ও টেলিগ্রাম এখন ব্যবহার না হলেও এর ব্যবহার কমেনি বরং বৃ্দ্ধি পাচ্ছে। লিখিত বক্তব্য প্রেরক যন্ত্রে স্থাপন করলে তা ইলেক্ট্রনিক্স যন্ত্রের মাধ্যমে প্রতিচ্ছবিতে পরিণত হয় এবং প্রচার যন্ত্রের মাধ্যমে এক স্থান থেকে অন্যস্থানে পাঠানো হয়। গ্রাহকযন্ত্র এ বক্তব্য পূর্ববত করে প্রিন্টারের সাহায্যে অবিকলভাবে প্রকাশ করে। মাইক্রোওয়েভ ও স্যাটেলাইটের মাধ্যমে এ সংবাদ আদান-প্রদান করা হয়।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |