টিম বার্নার্স-লি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
'টিম বার্নার্স-লি' বা 'স্যার টিমোথি জন "টিম" জন বার্নার্স-লি'(ইংরেজি:Tim Berners-Lee) (জন্ম জুন ৮,১৯৫৫), এবং "TimBL" নামেও যিনি পরিচিত, যিনি পেশায় একজন ব্রিটীশ পদার্থবিদ, কম্পিউটার বিজ্ঞানী, MIT অধ্যাপক, এবং (ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের পরিচালক। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
পরিচ্ছেদসমূহ |
শিক্ষাজীবন [সম্পাদনা]
টিম বার্নার্স-লি ১৯৭৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেন। তিনি সেখানে প্রথম শ্রেণী অর্জন করেন।
কর্মজীবন [সম্পাদনা]
টিম বার্নার্স-লি সার্ন এ ১৯৮০ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন। ১৯৮৪ সালে তিনি পুনরায় সার্ন এ যোগদান করেন।
সম্মাননা [সম্পাদনা]
- সম্মানসূচক ডক্টরেট অব সায়েন্স, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ২০১১
- সম্মানসূচক ডক্টরেট অব সায়েন্স, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, ২০০৮
সম্মাননা [সম্পাদনা]
- অর্ডার অব মেরিট
- নাইট কমান্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার
- ফেলো অব দ্য রয়েল সোসাইটি
- ফেলো অব দ্য রয়েল একাডেমী অব ইঞ্জিনিয়ারিং
- ফেলো অব দ্য রয়েল সোসাইটি অব আর্টস
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |