জয়া আহসান
| জয়া আহসান | |
|---|---|
জয়া আহসান |
|
| যে জন্য পরিচিত | মডেল ও অভিনেত্রী |
| দাম্পত্য সঙ্গী | ফয়সাল |
জয়া আহসান বাংলাদেশী একজন মডেল ও অভিনেত্রী। মডেলিং ও টিভি নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত সৈয়দ শামসুল হক'র ‘নিষিদ্ধ লোবান' উপন্যাস অবলম্বনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত গেরিলা চলচ্চিত্রে জয়া বিলকিস বানু চরিত্রে অভিনয় করে ২০১১ সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে খেতাব লাভ করেন।[১][২][৩]
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] প্রাথমিক জীবন
অভিনয় শুরুর আগে জয়া নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি তিনি রবীন্দ্রসঙ্গীতের ওপর ডিপ্লোমা করেছিলেন এবং আধুনিক সঙ্গীতের ওপর প্রশিক্ষণও নিয়েছিলেন। তিনি একটি সংগীত স্কুলও পরিচালনা করেন।
[সম্পাদনা] পারিবারিক জীবন
ব্যক্তিগত ও পারিবারিক জীবনে জয়া, মডেল ফয়সালের সহধর্মিনী। সম্প্রতি তাদের বিবাহবিচ্ছেদের গুজব ছড়ালেও তা ভিত্তিহীন বলে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে।
[সম্পাদনা] কর্মজীবন
[সম্পাদনা] উল্লেখযোগ্য কর্ম
[সম্পাদনা] চলচ্চিত্র
[সম্পাদনা] ধারাবাহিক
|
|
|
[সম্পাদনা] এক পর্বের নাটক
- আমেরিকানা
- নো ম্যানস ল্যান্ড
- তেভাগা
- অফ বীট
- তারপরেও আংগুরলতা নন্দকে ভালবাসে
[সম্পাদনা] পুরস্কার ও সম্মাননা
এনেছি সূর্যের হাসি ধারাবাহিক নাটকে অভিনয়ের পর জয়া জাতিসংঘের নারী ও শিশু সহায়তা বিভাগের শুভেচ্ছা দূত হন।[৪]
[সম্পাদনা] জাতীয় চলচ্চিত্র পুরস্কার
- সেরা চলচ্চিত্র অভিনেত্রী - গেরিলা ২০১১
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ দৈনিক বাংলাদেশ প্রতিদিন, প্রকাশীত হয়েছেঃ ১৩ মার্চ, ২০১৩ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান আজ, আজীবন সম্মাননায় নায়করাজ : গেরিলার জয়জয়কার শোবিজ প্রতিবেদক, সংগৃহীত হয়েছেঃ ১৩ মার্চ, ২০১৩
- ↑ দৈনিক মানবজমিন, প্রকাশীত হয়েছেঃ ২৮ ফেব্রুয়ারি, ২০১৩ ১৩ই মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিনোদন › স্বদেশ, সংগৃহীত হয়েছেঃ ১৩ মার্চ, ২০১৩
- ↑ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, প্রকাশীত হয়েছেঃ ৮ মার্চ, ২০১৩ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান কাল প্রচ্ছদ › বিনোদন, সংগৃহীত হয়েছেঃ ১৩ মার্চ, ২০১৩
- ↑ ছুটির দিনে, দৈনিক প্রথম আলো, এপ্রিল ৮, ২০০৬।