চিলি বিশ্ববিদ্যালয়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| চিলি বিশ্ববিদ্যালয় Universidad de Chile |
|
|---|---|
| স্থাপিত | ১৭ই সেপ্টেম্বর, ১৮৪৩ |
| ধরন | সরকারী বিশ্ববিদ্যালয় |
| সভাপতি | বিক্তোর পেরেস বেরা |
| অ্যাকাডেমিক স্টাফ | ১৬ |
| অস্নাতক | ২৩,৪০০ |
| পোস্ট-স্নাতক | ৪,১০৮ |
| অবস্থান | সান্তিয়াগো, সান্তিয়াগো মেট্রোপলিটান অঞ্চল, চিলি |
| ক্যাম্পাস | নগরভিত্তিক |
| ক্যাম্পাস সংখ্যা | ১৩ |
| ম্যাসকট | পেঁচা |
| ওয়েবসাইট | www.uchile.cl |
চিলি বিশ্ববিদ্যালয় (স্পেনীয় ভাষায়: Universidad de Chile, উনিবের্সিদাদ দে চিলে) দুই আমেরিকা মহাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলির একটি। অনেক সময় এটিকে এর প্রতিষ্ঠাতা আন্দ্রেস বেলিওর সম্মানে কাসা দে বেলিও (Casa de Bello অর্থাৎ "বেলিওর বাড়ি") নামে ডাকা হয়। ১৮৪৩ সালের ১৭ই সেপ্টেম্বর চিলির রাজধানী সান্তিয়াগোতে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
চিলির প্রায় সব বিংশ শতাব্দীর রাষ্ট্রপতি (এদুয়ার্দো ফ্রেই মোন্তাল্বা এবং সামরিক জেনারেলগণ বাদে) এই বিশ্ববিদ্যালয়ের স্নাতক।