আয়ারল্যান্ডের ভূগোল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
আয়ারল্যান্ড উত্তর-পশ্চিম ইউরোপে আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ। মহাসাগরের কারণে দ্বীপটির পশ্চিম তটরেখা অমসৃণ; এই উপকূলে অনেক ছোট দ্বীপ, উপদ্বীপ ও উপসাগর আছে। আয়ারল্যান্ডের কেন্দ্রে রয়েছে নিম্ন সমভূমি আর এর চারদিক ঘিরে রেখেছে উপকূলীয় পাহাড়। ১০৪১ মিটার উচ্চতাবিশিষ্ট কারাউনটুয়োহিল সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এছাড়াও আছে কিছু বড় বড় হ্রদ। আয়ারল্যান্ডের মাঝখান দিয়ে প্রবাহিত শ্যানন নদী দ্বীপটিকে দুইভাগে ভাগ করেছে। ২৫৯ কিলোমিটার দীর্ঘ নদীটি আয়ারল্যান্ডের দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে। আয়ারল্যান্ড দক্ষিণে আইরিশ সাগরের মাধ্যমে যুক্তরাজ্যে থেকে এবং কেল্টীয় সাগরের মাধ্যমে মূল ইউরোপীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন।
|
|||||