জার্মানির ভূগোল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জার্মানির ভূ-সংস্থানিক মানচিত্র

জার্মানি মধ্য ইউরোপের একটি বড় রাষ্ট্র। এটি দক্ষিণে আল্পস পর্বতমালা থেকে উত্তর ইউরোপীয় সমভূমি হয়ে উত্তর সাগরবাল্টিক সাগর পর্যন্ত বিস্তৃত। সামুদ্রিক জলসীমার অন্তর্গত এলাকা গণনায় ধরে জার্মানির আয়তন ৩,৫৭,০২১ বর্গকিলোমিটার এবং আয়তনের দিক থেকে দেশটি ইউরোপের ৭ম বৃহত্তম রাষ্ট্র। আল্পস পর্বতমালাতে অবস্থিত ২,৯৬২ মিটার উঁচু ৎসুগষ্পিৎসে জার্মানির সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। জার্মানির মধ্যভাগে আছে অরণ্যাবৃত উচ্চভূমি এবং উত্তরে আছে নিম্ন সমতলভূমি। এই নিম্নভূমি দিয়ে ইউরোপের কিছু প্রধান নদী বয়ে গেছে, যাদের মধ্যে আছে রাইন, দানিউব, এবং এলবে নদীবোডেন্‌জে দেশের বৃহত্তম হ্রদ। কেন্দ্রীয় অবস্থানের কারণে ইউরোপের অন্য যেকোন দেশের চেয়ে জার্মানির সাথেই সীমান্তবর্তী অন্য দেশের সংখ্যা সর্বোচ্চ।