আইরিশ সাগর
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (অক্টোবর ২০০৯) |
আইরিশ সাগর (ইংরেজি: Irish Sea; আইরিশ ভাষায়: Muir Éireann বা Muir Meann, স্কটল্যান্ডীয় গ্যালিক ভাষা: Muir Eireann, ওয়েল্শ ভাষায়: Môr Iwerddon, মাংক্স ভাষায়: Mooir Vannin, কুমব্রীয় ভাষায়: Maír Éirdbon) বা মান সাগর বা মাংক্স সাগর আটলান্টিক মহাসাগরের একটি বাহু যা পশ্চিমে আয়ারল্যান্ড দ্বীপ এবং পূর্বে গ্রেট ব্রিটেন দ্বীপকে পৃথক করেছে। এটির আয়তন প্রায় ১ লক্ষ বর্গকিলোমিটার। সাগরটি উত্তর-পশ্চিমে নর্থ চ্যানেলের মাধ্যমে এবং দক্ষিণে সেন্ট জর্জেস চ্যানেলের মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত। আইল অভ মান আইরিশ সাগরের বৃহত্তম দ্বীপ। আঞ্চলিক বাণিজ্য, আমদানি-রপ্তানি, পরিবহন, মৎস্য শিকার, বায়ুপ্রবাহ থেকে উৎপন্ন বিদ্যুৎশক্তি, নিউক্লীয় প্ল্যান্ট, ইত্যাদি কারণে আইরিশ সাগর গুরুত্বপূর্ণ। সাগরটির তলদেশ দিয়ে প্রায় ৮০ কিলোমিটার সুড়ঙ্গ খুঁড়ে ব্রিটেন ও আয়ারল্যান্ড দ্বীপদুইটির মধ্যে রেল যোগাযোগ স্থাপনের ব্যাপারটি নিয়ে বহুদিন ধরে আলোচনা হচ্ছে। বর্তমানে এই দুই দ্বীপের মধ্যে বাৎসরিক প্রায় ১ কোটি ২০ লক্ষ যাত্রী এবং ১৭ মিলিয়ন টন দ্রব্য আসা-যাওয়া করে।